উত্তর ২৪ পরগণা জেলার ৫৯ টি বুথে কড়া পুলিশি পাহাড়ায় পুনরায় ভোট গ্রহনের কাজ শুরু হয়েছে সকাল ৭ টা থেকে। জেলা প্রশাসন সুত্রে জানা গেছে বারাসত এক নম্বর ব্লকে পুনরায় ভোট নেওয়া হচ্ছে দুটি বুথে। বুথ গুলি হল ৭৪ এবং ১২৮ নম্বর বুথে।হাবড়ার এক নম্বর ব্লকের ৯১, ৯৯/১ এবং৯৯/২ এই তিনটি বুথে নেওয়া হচ্ছে ।হাবড়া দুই নম্বর ব্লকের ৪৭ এবং ৬৬ নম্বরের দুটি বুথে ফের নির্বাচন হচ্ছে ।
বনগাঁর ১২৫/১ এবং ১২৫/২ নম্বরের দুটি বুথে ভোট গ্রহন পুনরায় নেওয়া শুরু হল বুধবার। বাগদা এলাকায় ১৪ টি বুথে ফের নির্বাচন শুরু হয়েছে বলে প্রশাসন সুত্রে জানা গেছে।বাগদা এলাকায় ভোটের দিনে ব্যালট বাক্স সহ ব্যালট পেপার ছিনতাই করা হয়েছিল বলেই এখানে ১৪ টি বুথে নির্বাচন হচ্ছে। আমডাঙ্গায় দশটি বুথে পুনরায় নির্বাচন ও সকাল থেকে ভোট গ্রহনের কাজ চলেছে। বুথ গুলি হল ১/১, ১/২, ২/১, ২/২, ৪৩/২, ৬৫, ১০০, ১১১/২, এবং ১২৫ নম্বর বুথে। এই আমডাঙ্গাতেই বুথ দখলকে কেন্দ্র করে বোমার আঘাতে মৃত্যু হয় সিপিআইএমের কর্মী তহিবুর রহমান গায়েনের।
বসিরহাটের এক নম্বর ব্লকে বুধবার ভোট হচ্ছে মাত্র একটি বুথে।রাজারহাটে ভোট হচ্ছে ১০১ এবং ১০৯ নম্বর বুথে। বসিরহাট দুই নম্বর ব্লকেও বুধবার ভোট হচ্ছে মাত্র একটি বুথে। মিনাখাঁ ব্লকে ৪৩ নম্বর বুথেই কেবল ভোট গ্রহন হচ্ছে বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে। দেগঙ্গায় পুনরায় ভোট হচ্ছে আটটি বুথে। অন্যদিকে ১১০, ১৪১, ১৫৯, ১৬৪/১, এবং ১৬৪/২ এই ছয়টি বুথে পুনরায় ভোট গ্রহন হবে বাদুড়িয়ূায়। হিঙ্গলগঞ্জে ভোট নেওয়া হবে মাত্র একটি বুথে। স্বরুপনগরের ১৫/১, ১৫/২, ৬০, ৬৩/১ এবং ১৯৬ নম্বর বুথে ফের ভোট গ্রহনের কাজ শুরু হয়েছে সকাল থেকে। আমডাঙ্গাতে সকালে বুথ জামের অভিযোগ উঠলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। সর্বশেষ খবর অনুযায়ী উত্তর ২৪ পরগণা জেলার সর্বত্র ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবেই চলছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

No comments:
Post a Comment