পুনর্নির্বাচনে পুলিশের এ কি ভূমিকা!!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 May 2018

পুনর্নির্বাচনে পুলিশের এ কি ভূমিকা!!!



পুনর্নির্বাচনের সকাল থেকেই নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা লাগানো অটো করে ভোট কেন্দ্রে ভোটার নিয়ে আসার চিত্র দেখা গেছিল জ্যাংড়া হাতিয়াড়া ২নং গ্রাম পঞ্চায়েতের পুননির্বাচন চলা কেন্দ্রে। এবার সেই অটোকে দাঁড় করিয়ে পতাকা খুলিয়ে দিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। তারই সাথে সেই অটো স্ট্যান্ডের প্রত্যেকটি অটো থেকে পতাকা খুলে দেওয়ার নির্দেশ দেন নিউটাউন থানার পুলিশ কর্তা।


 জ্যাংড়া হাতিয়াড়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের গৌরঙ্গনগর ২২৬ ও ২৩৭ নম্বর বুথে যে গণ্ডগোল হয়েছিল সেখানে আবার আজ সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রচুর পুলিশ মজুত রাখা হয়েছে । আজকে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছে তার আগেরদিন বেশিরভাগ সংখ্যক ভোট দিতে পারিনি বলেই জানা যাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad