আজও ঠিক হল না পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। পরবর্তী শুনানি মঙ্গলবার। আজ নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি শুরু হয় প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। রাজ্য সরকার ও নির্বাচন কমিশন নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট জমা দেয় হাইকোর্টে। তারপরই আজকের মতো শুনানি স্থগিত করে দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
ভোটের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কংগ্রেসের দায়ের করা মামলার রায় দান রয়েছে শুক্রবার । বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলাটির রায় দেবে। আজকের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য জানান, বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চের রায় দেখেই তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আইনজীবীদের একাংশের মত, বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চের রায়ের উপরই নির্ভর করছে প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের মামলার ভবিষ্যৎ।
রাজ্য নির্বাচন কমিশন তাদের শেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ১৪ মে একদফায় নির্বাচন হবে। যদিও তার আগের বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছিল রাজ্যে তিনদফায় ভোট হবে। একদফায় ভোটের বিরোধিতা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল CPI(M) ও কংগ্রেস। অন্যদিকে, কমিশনের বিরুদ্ধে PDS, CPI(M), BJP আদালত অবমাননার মামলা করে সিঙ্গল বেঞ্চে। ১ মে সেই মামলার শুনানি শেষে বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চ বলে, এই মামলায় হস্তক্ষেপ করবে না সিঙ্গল বেঞ্চ। যা করার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ করবে। শুক্রবার সেই মামলারই শুনানি ছিল।
সূত্র: ইনাডু

No comments:
Post a Comment