হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি মুম্বই-পাঞ্জাব - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 4 May 2018

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি মুম্বই-পাঞ্জাব




সুমন রায় : কার্যত এবারের আই পি এল এ ডু অর ডাই ম্যাচে শুক্রবার মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স । ম্যাচ হারলে ভবিষ্যতে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে মুম্বইকে। অন্য দিকে পয়েন্ট তালিকায় প্রথম দুইয়ে থাকতে হলে ম্যাচ জেতা জরুরি পাঞ্জাবের। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য তৈরী দুই দল।

গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবার শুরু থেকেই নিষ্প্রভ। আট ম্যাচে দুটি জিতে চার পয়েন্ট পেয়ে পদক তালিকায় একেবারে শেষে রোহিত শর্মারা। রান রেট -০.০৫৯। এই অবস্থায় প্রথম চার দলের মধ্যে থাকতে হলে এদিনের ম্যাচ তাদের জিততে হবে সেটা বিলক্ষণ জানেন অধিনায়ক রোহিত শর্মা। হারলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের খেলার দিকে। তাই কঠিন প্রতিপক্ষ র সাথে লড়াইয়ের আগে বেশ সতর্ক টিম মুম্বই।

অন্যদিকে এই মরসুমে বেশ ভালো ফর্মে রয়েছে প্রীতি জিন্টার পাঞ্জাব। পয়েন্ট টেবিলে তারা রয়েছে চার নম্বরে। তার উপরে রয়েছে গেইল ঝড় আজ যা আছড়ে পড়ার সম্ভাবনা মোহালিতে। এখনও পর্যন্ত দলকে প্রতিদিন ভরসা জুগিয়েছেন আই পি এল এ  অবিক্রীত থাকা ক্রিস গেইল।  তার সাথে রয়েছে লোকেশ রাহুল, করুণ নায়ারের পারফরম্যান্স। রয়েছেন আফগানিস্তানের স্পিনার মুজিব রহমান। অধিনায়ক হিসেবে দলকে বাড়তি ভরসা জোগাচ্ছেন আশ্বিন। সব মিলিয়ে শুক্রবারের হাইভোল্টেজ ম্যাচে মুম্বইয়ের থেকে অনেকটা এগিয়ে শুরু করবে কিংস ইলেভেন পাঞ্জাব।

No comments:

Post a Comment

Post Top Ad