আজ পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা। রাজ্যের ২০ জেলার ২৯১টি কেন্দ্রে গণনা হবে। সকাল সাড়ে ৭টায় খোলা হয়েছে স্ট্রং রুম। ৮টা থেকে শুরু হয়েছে গণনা। প্রথমে গণনা চলছে গ্রাম পঞ্চায়েতের ৩১ হাজার ৮০২টি আসনে। তারপর হবে পঞ্চায়েত সমিতির ৬ হাজার ১২৩ আসনে। সবশেষে হবে জেলা পরিষদের ৬২১টি আসনে। গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কাউন্টিং হলের সামনের ২০০ মিটারে ১৪৪ ধারা জারি রয়েছে।
ক্যাম্প অফিসে তৃণমূল কর্মীদের ভিড় জেলায় জেলায় | রাজারহাটে কাউন্টিং হল থেকে BJP প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের ১৯১ পার্টের BJP প্রার্থী ঝরনা নস্কর এবং ওই পঞ্চায়েতের ১৯৩ পার্টের BJP প্রার্থী প্রণব মণ্ডলকে বের করে দেওয়া হয় কাউন্টিং হল থেকে। IDকার্ড কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে | রাজারহাটে এক এক করে বিরোধী প্রার্থী ও এজেন্টদের মেরে বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সংবাদমাধ্যমকে ছবি তুলতে বাধা দেওয়া হচ্ছে। কাউন্টিং সেন্টারের বাইরে দাঁড়িয়ে পুলিশ। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিরোধীরা |

No comments:
Post a Comment