কিউবায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হল প্রায় ১০০ যাত্রীর। গতকাল বিকেলে জোসে মার্টি বিমানবন্দর থেকে টেক অফ করেছিল বোয়িং ৭৩৭। বিমানে যাত্রী ছিলেন ১০৪। তিনজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।উড়ানের কিছুক্ষণ পরেই দুপুর ১২টা ৮ মিনিট নাগাদ হলগুইনের ইস্টার্ন কিউবান সিটির কাছে বিমানটির ইঞ্জিনে গোলমাল দেখা দেয়। স্যান্টিয়াগো ডি লাস ভেগাস অঞ্চলের কৃষিজমিতে বিমানটি ভেঙে পড়ে। স্থানীয়দের সহায়তা নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে প্রশাসন। আর্জেন্টিনার বিদেশমন্ত্রক জানিয়েছে, বিমানে তাদের দেশের দুজন নাগরিক ছিলেন। পাঁচ বিমানকর্মী ছিলেন মেক্সিকান। দুর্ঘটনাস্থান পরিদর্শনে গিয়েছিলেন কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ ক্যানেল।

No comments:
Post a Comment