অব্যাহত রাজনৈতিক সংঘর্ষ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

অব্যাহত রাজনৈতিক সংঘর্ষ



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: ভোট হবে কিনা এখনো কোর্টে দড়ি টানা টানি চলছে। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষ অব্যাহত  বুধবার সকাল থেকে। তৃণমূল ও নির্দল সমর্থকদের মারামারিতে  সকাল থেকে উত্তাল পটাশপুরের ভৈরবদাঁড়ি গ্রাম। নির্দল প্রার্থীকে মনোনয়নের শুরু থেকে শাসিয়ে আসছিল তৃণমূলীর। আর এখন ভোটের দিন এগিয়ে আসতে হার নিশ্চিত বুঝে নির্দল প্রার্থী ও তাঁর সমর্থকদের ওপর তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ।বোমাবাজির সঙ্গে ভাঙচুর হয়েছে বেশ কয়েকটি দোকান। মারে গুরুতর জখম উভয়পক্ষের একাধিক জন।বৃহস্পতিবার  ঘটনা সকাল থেকে শুরু হলেও খবর দিয়েও লাভ হয়নি পুলিশকে। সব জেনেও হাতপা গুটিয়ে বসে থাকে পুলিশ।বুধবার গভীর রাতেও শাসক দলের বাইক বাহিনী আবার ও তান্ডব চালায় গ্রামে বেশ কয়েকটি দোকান ও বাড়ি ভাংচুর করে ..আর বাড়ি বাড়ি হুমকি দেয় যে নির্দল প্রার্থীদের ভোট দেওয়া যাবে না। পুলিশকে বারে বারে জানিয়েও লাভ হয়নি। এলাকা অঘোসিত বন্ধের  চেহারা নিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad