সন্ধান পচা মাংস, খাবার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

সন্ধান পচা মাংস, খাবার



চাঁদনী, কাঁথি: সচেতন কমিটি গড়ে আগে সতর্ক করা হয়েছিল দিনকয়েক আগে।কিন্তু তাতে কাজ হয়নি। এবার হানা। আর তাতেই উদ্ধার হল বাসি পচা মাংস ও খাবার।রেস্তরাঁগুলিতে কীসের মাংস ব্যবহার করে রান্না হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে বুধবার সন্ধে থেকে গভির রাত্রি পর্জন্ত হানা চালায় কাঁথি পুরসভা৷  কর্মীদের নিয়ে এলাকার বিভিন্ন রেস্তরাঁয় ঘুরে বেড়ালেন পুরো প্রতিনিধিরা।


গত কয়েকদিন ধরে সকলেই আলোচনা করেছেন কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় কিছু রেস্তোঁরাতে বাসী মাংসের ব্যবসা হচ্ছে ৷ অনেকে তো এ নিয়ে প্রশ্নও তুলেছেন৷ কাঁথি পুরসভা কেন এই এলাকায় অভিযান শুরু করল না, সেই প্রশ্নও তুলেছেন এলাকার বাসিন্দাদের কেউ কেউ৷অবশেষে ঘুম ভাঙল  পুরসভার৷ এদিন সন্ধেয় ঘুরে বেড়ালেন সেন্ট্রাল বস্ট্যান্ড এলাকার একাধিক রেস্তরাঁয়৷ পুরসভা সূত্রে খবর, দুটি রেস্তরাঁয় ফ্রোজেন মাংস পাওয়া গিয়েছে৷ মিলেছে মেয়াদ উত্তীর্ণ বেশকিছু খাদ্যসামগ্রী৷ সবকিছুর নমুনা সংগ্রহ করা হয়েছে পুরসভার তরফে৷ একই সঙ্গে রেস্তরাঁগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী৷

No comments:

Post a Comment

Post Top Ad