চাঁদনী, খেজুরি: দাম্পত্য সম্পর্কের মাঝে প্রবেশ রাজনীতির। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই মেরুতে স্বামী-স্ত্রী।তবে প্রতিদ্বন্দ্বী নয় একে অন্যের।পৃথক দুই জেলা পরিষদ আসনে ঘাসফুল আর পদ্মফুল প্রতিকে লড়াইয়ে নেমেছেন স্বামী-স্ত্রী। তৃণমূল প্রার্থী হচ্ছেন স্বামী পার্থপ্রতিম দাস। আর বিজেপিতে লড়ছেন তাঁর স্ত্রী লিপিকা দাস।পার্থ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিদায়ী স্বাস্থ্য কর্মাধক্ষ্য। দুটো আলাদা আসনে লড়াইয়ে সামিল হওয়ায় নিজেদের মধ্যে তেমন কোনও বাকযুদ্ধ শুরু হয়নি এখনও। খেজুরি 2 নম্বর বলকে লিপিকা প্রার্থী হয়েছেন 52 নম্বর আসনে আর পার্থ 51 নম্বরে।তবে, সম্পর্কে ফাটলের জন্য যে এমন ঘটনা তা মুখে মুখে ঘুরছে এলাকার মানুষের। অম্লমধুর সম্পর্কের জন্য বিবাহ বিচ্ছেদের মামলা চলছে পার্থ আর লিপিকার।
আর ঠিক এই কারণে এমন অবস্থান স্বামী-স্ত্রীর বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা। তবে, পার্থ বলছেন লিপিকা বরাবরই বামপন্থী মনোভাবের।2011 সালে তাঁর গ্রেপ্তারের সঙ্গে লিপিকা লড়াই করেছিলেন।কিন্তু এখন তিনি পুরোটাই বদলে গেছেন। সিপিএম নেই তাই বিজেপির হাত ধরেছেন।আর লিপিকা বলছেন, তৃণমূলে গণতন্ত্র নেই।তাই তিনি বিজেপিতে নেমেছেন। এই লড়াইয়ে তিনি জিতবেন এবং এলাকার উন্নয়ন করবেন।

No comments:
Post a Comment