প্রিয়াঙ্কার পায়ে কত টাকার জুতো? সাবধান মাথা যেন ঘুরে না যায় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 May 2018

প্রিয়াঙ্কার পায়ে কত টাকার জুতো? সাবধান মাথা যেন ঘুরে না যায়



ব্রিটিশ রাজ পরিবারের ছোট ছেলে প্রিন্স হ্যারির সঙ্গে শনিবার দুপুরে বিবাহবন্ধনে আবদ্ধ হন নামকরা হলিউড অভিনেত্রী মেগান মার্কল। উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে অনুষ্ঠিত সে বিয়ে বিভিন্ন টেলিভিশনে সরাসরি প্রচার করা হয়। রূপকথার ওই বিয়ের সরাসরি সাক্ষী ছিলেন প্রায় ৬০০ অতিথি। ছিলেন মেগানের বন্ধু বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াও।
রাজকীয় বিয়েতে এদিন মোহনীয় সাজে হাজির হয়েছিলেন বলিউডের দেশি গার্ল। তার পোশাকের আভিজাত্য নজর কেড়েছিল সকলেরই। তবে তিনি যে জুতো জোড়া পায়ে দিয়েছিলেন, তা ছিল কিন্তু একেবারেই অভিনব। দেখনদারি ও দাম, দুয়েই অনন্য তার সাদা ক্রিস্টালে মোড়া স্টিলেটো।
জানা গেছে, জিমি চু ব্র্যান্ডের প্রিয়াংকার সেই জুতো জোড়ার দাম ভারতীয় মুদ্রায় এক লাখ ৩৫ হাজার রূপী। বাংলাদেশি টাকায় যেটা দাঁড়ায় এক লাখ ৬২ হাজার টাকা।


হ্যারি ও মেগানের রাজকীয় বিয়েতে উপস্থিত ৬০০ অতিথির মধ্যে প্রিয়াংকা ছাড়াও ছিলেন সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম, সস্ত্রীক জর্জ ক্লুনি, এলটন জন, ওপরা উইনফ্রে। ছিলেন হ্যারির দুজন প্রাক্তন প্রেমিকাও।
তবে সেখানে দেখা মেলেনি তাবড় কোনো রাজনীতিকের। যদিও ২০১১ সালে রাজ পরিবারের বড় ছেলে উইলিয়ামের বিয়ের প্রত্যক্ষদর্শী ছিলেন একঝাঁক রাজনীতিক।
তবে প্রথা ভেঙে শনিবার নববধূ মেগান মার্কলকে বিয়ের আংটি পরিয়ে দেন প্রিন্স হ্যারি। কাটা হয় ওয়েডিং কেকও। অবশ্য সব প্রথাই যে ভাঙা হয়েছে তা নয়। একেবারে শেষ দিকে বিয়ের প্রথা মেনেই সমাধা হয় নবদম্পতির চুম্বন পর্ব। তারপর ঘোড়ার গাড়িতে চেপে নবদম্পতির দূর্গে চক্কর।
হ্যারি-মেগানের বিয়েতে ‘ব্রাইডসমেড’ হয়েছিল খুদেরা। যাদের সবার বয়সই ১২ বছরের নিচে। তাদের মধ্যে সবচেয়ে ছোট ছিল রাজ পরিবারের বড় ছেলে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেটের একমাত্র মেয়ে শার্লট। বিয়ের কন্যা অভিনেত্রী মেগানের ইচ্ছাতেই এমনটা করা হয়।
এর আগে গুঞ্জন উঠেছিল, মেগানের বিয়ের ‘ব্রাইডসমেড’ হবেন তার বন্ধু প্রিয়াংকা চোপড়া। হলিউডের ছবিতে কাজ করতে এসেই মেগানের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে প্রিয়াংকার।
কিন্তু কিছুদিন আগে মেগান নিজেই ঘোষণা দেন, ‘কাউকে ‘মেড অব অনার’ করব না। কোনো একজন বন্ধুকে বিশেষ জায়গা দিয়ে বাকিদের দুঃখ দিতে পারব না।’

No comments:

Post a Comment

Post Top Ad