ছেলেকে নিয়ে ঝাঁপ মডেলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 May 2018

ছেলেকে নিয়ে ঝাঁপ মডেলের



২৬ তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন আমেরিকার প্রাক্তন প্লেবয় মডেল স্টেফানি অ্যাডামস। তবে তিনি একা নন, মরণ যাত্রায় স্টেফানি সঙ্গে নিয়েছেন তার সাত বছরের ছেলে ভিনসেন্টকেও। শুক্রবার ৪৬ বছর বয়সী মডেল স্টেফানি ও তার ছেলের রক্তাক্ত দেহটি ম্যানহাটনের বিলাসবহুল হোটেলের নিচ থেকে উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ‘ছেলেকে নিয়ে হোটেলের সুইট থেকে ঝাঁপ দেন মডেল স্টেফানি। তারা বলছে, ‘ছেলে ভিনসেন্ট কার কাছে থাকবে এই নিয়ে বহুদিন ধরেই প্রাক্তন স্বামীর সঙ্গে তার ঝগড়া-বিবাদ চলছিল। সেই বিবাদের জেরে অবসাদে ভুগছিলেন স্টেফানি। পরে এই অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নেন স্টেফানি।’
পুলিশ আরো বলছে, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ওই হোটেলে ওঠেন নিহত মডেল স্টেফানি ও তার ছেলে ভিনসেন্ট। পরে দিন অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে ৮টায় ছেলেকে নিয়ে ২৬ তলা থেকে ঝাঁপ দেন তিনি।’ দ্বিতীয় আমেরিকান প্রেসিডেন্ট জন অ্যাডামস-এর বংশধর বলেই নিজেকে দাবি করতেন প্লেবয় মডেল স্টেফানি।

No comments:

Post a Comment

Post Top Ad