চাঁদনী, কাঁথি: উৎপাদন খরচের থেকেও কম দামে বিক্রি করতে হচ্ছে ভেনামি চিংড়ি। লোকসানের সম্মুখীন চিংড়িচাষিরা। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিলেন চাষিরা। মেলেনি সমাধান। এবার তাই পথে নামলেন চাষিরা। সোমবার বিকেলে কাঁথিতে চিংড়িচাষি সংগঠন সুরেন্দ্রনাথ ইনস্টিটিউট অফ অ্যাকোয়াকালচার ট্রেনিং এন্ড রিসার্চের ব্যানারে আন্দোলনে নামলেন জেলার কয়েক হাজার চাষি।কাঁথির মেচেদা বাইপাস থেকে মিছিল শুরু করে চাষিরা জমায়েত করেন কাঁথি মীনভবনের সামনে এবং বিক্ষোভ দেখান।এরপর উৎপাদিত বাগদা, ভেনামি ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা, চিংড়ি ফার্মে বিদ্যুতায়নের ব্যবস্থা এবং উপযুক্ত পরিকাঠামো যুক্ত কোল্ড স্টোর জেলাতে গড়ে তোলার দাবিতে সম্পরকলিপি পেশ করেন মৎস্য অধিকর্তার কাছে। চাষীদের বিক্ষোভের খবরে মীন ভবনে আসেন সাংসদ শিশির অধিকারী। দাবিগুলি সম্পর্কে রাজ্য এবং কেন্দ্রের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করান তিনি।

No comments:
Post a Comment