জয়ন্ত সাহা, আসানসোল: আমাদের শরীরের একটি অপ্রয়োজনীয় অংশ এ্যাপেনডিক্স,কিন্তু ঐ বস্তুটাকে সময়মতো অপারেশন না করলে মানুষের জীবন সংশয় হয়ে যায়।আমরা এতদিন জানতাম আমাদের শরীরে সাধারণতঃ একটা এ্যাপেনডিক্স থাকে,কিন্তু পরবর্তী কালে রেডিওপেডিয়ার রিপোর্ট অনুযায়ী আমাদের শরীরে অনেকসময় দুটো এ্যাপেনডিক্স দেখা যায় তবে সেটা খুবই বিরল,,,সারা বিশ্বে এক লাখ লোকের মধ্যে এক জনের মধ্যে দুটো এ্যানডিক্স পাওয়া গেছে।
সেই বিরলতম দুটো এ্যাপেনডিক্সের সফল অপারেশন করলেন আসানসোলের সুনামধন্য শল্য চিকিৎসক ডাঃ প্রসেনজিৎ রায়। আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপার শ্রীনগরের বিপিএল কলোনীর বাসিন্দা ২২ বছরের মহঃ ইমতিয়াজ হাই মাদ্রাসায় আর ভি পড়ার কারণে গুজরাটে থাকে,বিগত ছয় মাস ধরে পেটে অসহ্য ব্যাথা হতো ওষুধ খেয়ে ব্যাথা কমাতো।ছুটির কারনে সে বাড়ীতে এসে শল্য চিকিৎসকের পরামর্শ করে এবং চিকিৎসক অপারেশন করতে বলেন,গত সোমবার সমস্ত পরীক্ষার পর একটি বেসরকারী হাসপাতালে বৃহস্পতিবার ভর্তী হয়।
অপারেশন করতে গিয়ে চিকিৎসক হতবাক হয়ে যান।চিকিৎসক ডাঃ প্রসেনজিৎ রায় জানান এ্যাপেনডিক্স সাধারনত লার্জ গার্ড বা সিকাম( রাইট ইলিয়াকফোস্সা) এ থাকে তার পরিবর্তে লিভারের নীচে একটা এ্যাপেনডিক্স পাওয়া যায় সেটা বাদ দেবার পর ক্ষুদ্রান্তে আরেকটা একই জাতীয় জিনিষ দেখতে পাওয়া যায়,সেটা বার করে দেখা যায় সেটা আরেকটা এ্যাপেনডিক্স।সেটা কেটে বাদ দেওয়া হয়।ডাঃ রায় জানান তাঁর ছাত্র জীবন থেকে শুরু করে দুটো এ্যাপেনডিক্স এর ঘটনা পান নি,শুনেছিলেন দুটো এ্যাপেনডিক্স পাওয়া বিরলতম।প্রায় দু ঘন্টা সফল অপারেশন করার পর রুগী সম্পূর্ন সুস্থ আছে।

No comments:
Post a Comment