রেলগেট ভেঙে তীব্র যানযট! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 4 May 2018

রেলগেট ভেঙে তীব্র যানযট!




গৌরব দেবনাথ, হাবড়া: রেলগেট ভেঙে শুক্রবার সকাল থেকে যানযটের কবলে পড়ল  হাবড়া শহর। স্থানীয় সুত্র অনুযায়ী বৃহস্পতিবার রাত ১১ টা নাগাত একটি বোলেরোম্যাস্ক গাড়ি রেলগেটটি ভেঙে পালিয়ে যায়।  রাত থেকেই শুক্রবার সকাল পর্যন্ত অস্থায়ী ভাবে শিকল দিয়ে ট্রেন চলাচল চালুকরে রেল কর্মীরা। ছাত্র ছাত্রীরা স্কুল যাবার পথে যানযটের কারনে চরম বিপাকে পড়ে। ঘটনা স্থলে জি আর পি ও আর পি এফের এক জন কর্মী বেশি চোখে পড়েনি সকাল থেকে। দীর্ঘক্ষনের পর সকালে রেলের ম্যাকানিক্যাল ডিপার্টমেন্ট  কর্মীরা এসে রেলগেট সারিয়ে তোলে।

No comments:

Post a Comment

Post Top Ad