নিজস্ব সংবাদদাতা: মধ্যগগণে জমজমাট আই পি এল। লড়াইয়ের ময়দানে কিছুটা ব্যাকফুটে ভারতের দুই হেভিওয়েট তারকার দল। আর সেই লড়াইয়ে মঙ্গলবার মুখোমুখি বিরাট কোহলির ব্যাঙ্গালোর আর রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোরের সংগ্রহ ১৬৭।
ঘরের মাঠে এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ব্যাঙ্গালোর। পাওয়ার প্লে তে এদিন প্রথম পাঁচ ওভারের মধ্যে তারা হারায় ওপেনার ডি ককের উইকেট। তবে ম্যাককালামের সাথে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান আরেক ওপেনার মনন ভোরা। ব্যাক্তিগত ৪৫ রানের মাথায় এল বি ডব্লিউ হয়ে আউট হন তিনি। দলের রান তখন ৬১। এরপরে দলের হাল ধরেন ম্যাককালাম-কোহলি
জুটি। পান্ডিয়ার এক ওভারে ১৯ রানে ম্যাচে ফেরে বেঙ্গালুরু। ১৪.৩ ওভারে দলের ১২১ রানের মাথায় বিরাটের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ব্রান্ডান ম্যাককালাম।
তবে ভালো শুরু করে ফের ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি। হার্দিক পান্ডিয়ার বলে মনদীপ সিং ক্যাচ তুলে ফিরে যাওয়ার পরের বলেই শিশুসুলভ ক্যাচ তুলে আউট বিরাট কোহলি। ১৮ তম ওভারে পান্ডিয়ার তৃতীয় শিকার ওয়াশিংটন সুন্দর। শেষের দিকে ব্যাটিং ব্যর্থতায় বড় রান তুলতে ব্যর্থ বেঙ্গালুরু। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ব্যাঙ্গালোরের সংগ্রহ ৭ উইকেটে ১৬৭ । এখন দেখার ম্যাচ শেষের শেষ হাসিটা কে হাসেন?

No comments:
Post a Comment