মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে হরিহরপুর গ্রাম এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে এক পথ সভায় উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী রেজ্জাক মোল্লা ও স্পিকার বিমান ব্যানার্জী। এছাড়াও ছিলেন নির্বাচনী প্রার্থীরা ।
মন্ত্রী রেজ্জাক মোল্লা বিরোধীদের কটাক্ষ করে গরুর সঙ্গে তুলনা করে বলেন, যা গুতাবার গুতিয়েছে সুপ্রিম কোর্ট গিয়ে শিং টা ভেঙ্গে গিয়েছে, ওদের কোন কাণ্ডজ্ঞান নেই চলে গেছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট , ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চে কোন বেঞ্চ তো আর বাকি নেই এবার তাহলে মাটিতে বসতে হবে ।আমরা তৃণমূল কংগ্রেস মাঠে আছি ওরা তো কোর্টে আছে ।১৪ তারিখ ভোট হবে ১৭ তারিখ গোনা হবে দাফন কফন হয়ে যাবে ।

No comments:
Post a Comment