পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা,মারধর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 May 2018

পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা,মারধর



বুধবার রাতে বাগদার নওদাপাড়া এলাকায় কংগ্রেসেকর্মীরা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিড়ে ফেলে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করায় তৃনমূল কংগ্রেসের কর্মী সইদুল দফাদারকে মারধর করে বলে বলে অভিযোগ করা হয় বাগদা ব্লক তৃনমূল
কংগ্রেসের পক্ষ থেকে৷সাইদুল দফাদার নামে এক তৃণমূল কর্মী বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন l

কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ গতকাল গভীর রাতে জিয়ারুল মন্ডলের বাড়িতে তৃনমূলের জাকির মন্ডল, সাইদুল দফাদার, ফারুক মন্ডল সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থক তান্ডব চালায় এবং জিয়ারুলের বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে ৷বাঁধা দিলে বাইরে থেকে লোক নিয়েএসে ভয় দেখায় বলে অভিযোগl

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে দুই পক্ষর থানায় অভিযোগ পাল্টা অভিযোগে নতুন করে বাগদা পঞ্চায়েতের নওদাপাড়া এলাকা যাতে উত্তপ্ত না হয় সে দিকে নজর রাখছে পুলিশ। ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad