রেখার স্বামীর আত্মহত্যা করার গোপন তথ্য - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 May 2018

রেখার স্বামীর আত্মহত্যা করার গোপন তথ্য




রেখা বলিউডের এই মোহময়ী অভিনেত্রীর নাম, যা শুনলেই এখনো ঢেউ ওঠে অনেকের হৃদয়ে। শুধু যে নিজের অভিনয় দক্ষতার জন্য তিনি খ্যাতি অর্জন করেছেন তা নয়, বহুবার নানা কারণে বিতর্কেরও কেন্দ্রবিন্দু হয়েছেন তিনি। জেনে নেয়া যাক তেমনই কয়েকটি বিতর্কের কথা যা বিভিন্ন সময়ে ঝড় তুলেছে বলিউডের অন্দরমহলে।
রেখার জন্ম-রহস্য : রেখার বাবা ছিলেন তামিল সিনেমার নামজাদা নায়ক জেমিনি গণেশন, আর মা তেলেগু অভিনেত্রী পুষ্পাবলী। কিন্তু ঘটনা হলো, জেমিনি কোনোদিনই পুষ্পাবলীকে বিয়ে করেননি। জেমিনির বিবাহিত স্ত্রী ছিলেন আলামেলু নামের এক মহিলা। সেই কারণে ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে কিছুটা অবহেলিতই হয়েছিলেন রেখা।
রেখার গুপ্ত বিবাহ : বলিউড এক সময় উত্তাল হয়েছিল এই খবরে যে ‘ঘর’ সিনেমায় একসঙ্গে অভিনয় করা বিনোদ মেহরা এবং রেখা নাকি গোপনে বিয়ে সেরে ফেলেছেন। যদিও রেখা বা বিনোদ— কেউই এই বিয়ের কথা স্বীকার করেননি কোনোদিন। তবে সেই সময় রটে গিয়েছিল, বিনোদের মায়ের আপত্তির কারণেই নাকি রেখা আর বিনোদের একসঙ্গে জীবনযাপন সম্ভব হয়নি।
অমিতাভ-রেখা প্রণয় : বলিউডের সবচেয়ে আলোচিত প্রণয়সম্পর্কগুলির একটি। একটা সময় শোনা গিয়েছিল, অমিতাভ আর রেখা নাকি বিয়েও সেরে ফেলেছেন। ঋষি কাপুর আর নিতু সিংহের বিয়ের পার্টিতে অমিতাভ-রেখা হাজির হয়েছিলেন একসঙ্গে। সেই সময়, রেখার সিঁথিতে নাকি সিঁদুর ছিল। কিন্তু কে ছিলেন তার স্বামী? অমিতাভই কি? জানা যায় নি আজও।
বিতর্কিত দৃশ্যে অভিনয় : অভিনয় জীবনে অনেক বিতর্কিত দৃশ্যে অভিনয় করেছেন রেখা। ১৯৮৬ সালে ‘উৎসব’ সিনেমায় শেখর সুমনের সঙ্গে রেখার ঘনিষ্ঠ দৃশ্য সাড়া ফেলে দিয়েছিল। ১৯৯৬ সালে ‘খিলাড়িও কা খিলাড়ি’ সিনেমায় রেখা আর অক্ষয় কুমারের ‘ইন দা নাইট নো কন্ট্রোল’ গানের দৃশ্যায়নের বিরুদ্ধেও অশালীনতার অভিযোগ উঠেছিল।
রেখার স্বামীর আত্মহত্যা : রেখা খাতায়কলমে একবারই মাত্র বিয়ে করেছেন। ১৯৯০ সালে তিনি ব্যবসায়ী মুকেশ অগ্রবালকে বিয়ে করেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো, বিয়ের এক বছরের মধ্যেই মুকেশ আত্মহত্যা করেন। রেখা সেই সময় আমেরিকায় ছিলেন। কেন আত্মহত্যা করেছিলেন মুকেশ? অনেকে অনু‌মান করেন, একাধিক পুরুষের সঙ্গে রেখার সম্পর্কের কারণেই অভিমানী মুকেশ আত্মহত্যার পথ বেছে নেন। সিমি গ্রেবালকে দেয়া একটি সাক্ষাৎকারে রেখা পরে বলেন, তার জীবনে দু’টি বিয়েই ব্যর্থ হয়েছে। একটি বিয়ে তো মুকেশ-এর সঙ্গে। দ্বিতীয় বিবাহটি কার সঙ্গে সেরেছিলেন রেখা? সেটা স্পষ্ট করে বলেন নি তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad