রনবীরের প্রেমলীলা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 May 2018

রনবীরের প্রেমলীলা



বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনীত পরবর্তী সিনেমা সাঞ্জু। এত  খলনায়কখ্যাত সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি।
আজ বুধবার প্রকাশিত হয়েছে সাঞ্জু সিনেমার ট্রেইলার। এতে সঞ্জয়ের চরিত্রে রণবীরের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ট্রেইলারের একটি দৃশ্যে দেখা যায়, রণবীর বলছেন, তার প্রেমিকার সংখ্যা ৩৫০ জন।
ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর। এ সময় ব্যক্তি জীবনে তার প্রেমের সংখ্যা প্রসঙ্গে জানতে চাওয়া হলে এই অভিনেতা বলেন, ‘আমার গার্লফ্রেন্ডের সংখ্যা দশের কম। আমি লাভ স্টোরি খুব পছন্দ করি। আমি অনেকটা রোমান্টিক টাইপের, মন্দ নই।’
ব্যক্তি জীবনে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীর কাপুরের প্রেমের গুঞ্জন শোনা গেছে। এরপর এ অভিনেত্রীর সঙ্গে ব্রেকআপের পর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। পরবর্তী সময়ে তার সঙ্গেও ব্রেকআপ হয় এই অভিনেতার।
বর্তমানে ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিং করছেন রণবীর। এতে তার বিপরীতে অভিনয় করছেন  অভিনেত্রী আলিয়া ভাট। এ অভিনেত্রীর সঙ্গেও রণবীরের প্রেমের গুঞ্জন চাউর হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad