ব্যাঙ্কের নিরপত্তায় "গান" হীন গানম্যান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 4 May 2018

ব্যাঙ্কের নিরপত্তায় "গান" হীন গানম্যান



খড়দহের স্টেট ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রে ডাকাতির ঘটনার পরও হুঁস ফিরলো না হাবড়া শহরের ভারতীয় স্টেট ব্যাঙ্কের প্রধান  শাখার নিরাপত্তায় । নিরপত্তার জন্য  এখানে তিনজন গানম্যান থাকলেও কারও বন্দুকে নেই গুলি । তাহলে যদি কোনও ডাকাতি বা এই ধরনের ঘটনা হয়, তাহলে সুরক্ষিত থাকবে তো ব্যাঙ্কের অর্থ বা  গ্রাহকদের ?উঠছে প্রশ্ন ।


খড়দার ব্যাঙ্কে বৃহস্পতিবার দিনে দুপুরে ডাকাতির ঘটনার পর শুক্রবার দুপুরে হাবড়া থানার পুলিশ শহরের বেশ কয়েকটি ব্যাঙ্কের কি ধরনের নিরাপত্তা রয়েছে তা খতিয়ে দেখতে ব্যাঙ্কে ব্যাঙ্কে গিয়ে খোঁজ খবর নেন।  হাবড়া থানার আইসি মৈনাক ব্যানার্জীর নেতৃত্বে কয়েকজন পুলিশ কর্মী ছিলেন তদারকির দ্বায়িত্বে। প্রতিটি ব্যাঙ্কের সিকিউরিটি ঠিক ঠাক থাকলেও।হাবড়ার ভারতীয় স্টেট ব্যাঙ্কের প্রধান  শাখায় তিনজন গান ম্যানের একজনের বন্দুকে নেই কোনও গুলি ।তাহলে কি করতে রয়েছেন তারা প্রশ্ন তুলছেন এস বি আই এর এক গ্রাহক ।পুলিশ এভাবে রুটিন ভিজিট করলে আমরা উপকৃত হব ,আমাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে বলছেন অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরাও ।

No comments:

Post a Comment

Post Top Ad