দিল্লির যাত্রাভঙ্গ করে শিখর চূড়ায় হায়দরাবাদ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 5 May 2018

দিল্লির যাত্রাভঙ্গ করে শিখর চূড়ায় হায়দরাবাদ



নিজস্ব সংবাদদাতা : এবছরের মতো আই পি এলের প্লে অফে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল দিল্লি ডেয়ারডেভিলস্ এর। দিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচে শেষ পর্যন্ত সাত উইকেটে জয় সানরাইজার্স হায়দরাবাদের।

প্রথম দিকে ভালো শুরু করেও শুধুমাত্র মিডল অর্ডারের ব্যার্থতায় বারো রান তুলতে পারলো না দিল্লি ডেয়ারডেভিল। ম্যাচের নবম ওভারে ৯০-১ থেকে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৬৩ রান তুলল দিল্লি ডেয়ারডেভিলস। শুরুটা ভালো হলেও মিডল ওভারের ব্যর্থতায় ভুগল শ্রেয়স ব্রিগেড। ওপেনার পৃথ্বি শা এদিন বড় রান করেন। তার রানের উপর ভিত্তি করেই প্রথম দিকে সম্মানজনক স্কোর করে দিল্লি ডেয়ারডেভিল। ৩৬ বলে ৬৫ রান করেন পৃথ্বি শা। ভালো রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ৩৬ বলে ৪৪ রান করেন তিনি। কিন্তু এই ২ জন বাদে সেভাবে কেউ দাঁড়াতে পারেনি দিল্লির হয়ে। শেষের দিকে বিজয় শঙ্কর কিছুটা হলেও দলকে টানেন। শেষ পর্যন্ত ১৬৩ রানে শেষ হয় দিল্লির ইনিংস। দুরন্ত বোলিং করেন রাশিদ খান। ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ টি উইকেট নিয়েছেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেশ ভালো শুরু করে হায়দরাবাদ। ওপেনার শিখর ধাওয়ান (৩৩)এবং অ্যালেক্স হিলসের (৪৫)লড়াই শক্ত জায়গায় দাঁড় করিয়ে দেয় দলকে। পরে দলকে জয়ের দরজায় এগিয়ে নিয়ে যান উইলিয়ামসন এবং ইউসুফ পাঠান। শেষ দিকে কিছুটা চাপে পড়লেও ঠান্ডা মাথায় ম্যাচ জিতে নেন ইউসুফ পাঠান।  এই জয়ের ফলে ফের তালিকায় শীর্ষে সানরাইজার্স হায়দরাবাদ।

No comments:

Post a Comment

Post Top Ad