ছেলেকে গুলি করে খুন! সংবাদে মৃত্যু মায়ের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 28 May 2018

ছেলেকে গুলি করে খুন! সংবাদে মৃত্যু মায়ের




গত ১৯-৫-১৮ তারিখে উত্তরপ্রদেশের মোগলসরাইতে অশোকনগরের যুবক স্বপন দে কে গুলি করে খুন করে আততায়ীরা। সেই খবর শোনা মাত্র স্বপনের মা নন্দ রানি দে ৭৫ অসুস্থ হয়ে পড়ে। ছেলের মৃত্যু সংবাদ মেনে নিতে পারেনি বৃদ্ধা মা। একদিন বাদে অশোকনগরের বাড়িতে কফিন বন্দী দেহ আসলে মা ফের অসুস্থ হয়ে পরে সাথে সাথে অশোকনগর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বারাসাতের একটি বেসরকারী নার্সিংহোম নিয়ে যাওয়া হয় সেখান থেকে বারাসত হাসপাতালে নিয়ে আসলে নদিন বাদে রবিবার গভীর রাতে মারা যায়। পরিবারের লোকজনের ও স্বপনের স্ত্রীর দাবী আততায়ীরা শুধু তার স্বামীকে খুন করেনি সাথে তার শ্বাশুরিকেও তারা খুন করলো।স্বামীর মৃত্যুর ঘটনায় নন্দিতা দে এবং স্বপনের দিদিরা অভিযুক্তদের শাস্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করে। তাহলেই অভিযুক্তরা শাস্তি পাবে বলে দাবী করে।

No comments:

Post a Comment

Post Top Ad