মহেশতলাঃ সোমবার সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিতে মহেশতলা বিধান সভার উপ নির্বাচন সম্পন্ন হল। বোমাবাজি থেকে বুথ জ্যাম্প কোন ঘটনা ঘটেনি উপ নির্বাচনে ,উৎসবের মেজাজে মানুষজন কোনও অশান্তি ছাড়াই নিরবিগ্নে ভোট দিল , শাসক থেকে বিরোধী এক মত শান্তিতে কোন রুপ অশান্তি ছাড়াই এই উপ নির্বাচন সম্পন্ন হল । সন্ধে ৫ টারপর্যন্ত ৭৬ শতাংশ ভোট হয়েছে উপনির্বাচনে । সকাল ৭ টা থেকে মহেশতলার বিধান সভার ২৬ টি ওয়ার্ডের বিভিন্ন বুথ গুলিতে ছিল ভোটের লম্বা লাইন । এই কেন্দ্রে ২৮৩ টি বুথে ২ লক্ষ ৪৮ হাজার ৬৬৫ জন ভোটার রয়েছে । ভোটে নামানো হয়েছিল ১০ কোম্পানি প্যারা মিলিটারি। প্রতি বুথে সিসিটিভি সহ সস্ত্রস্ত পুলিশ বাহিনি দেওয়া হয়েছিল ,ছিল এই রাজ্যের পুলিশ বাহিনি কড়া প্রহরায় । প্রতি বুথে ইভি এম মেশিন ও ভিভি প্যাড ছিল । ছিল পুলিশের বিশেষ কুইক রেস্পন্স টিম ,বুথ গুলির বাইরে ছিল কড়া পুলিশি প্রহরা । বাড়ির ছাদ ,বুথ স্কুল গুলির ছাদে ছিল সসশ্ত্র পুলিশ ।এদিন মোল্লার গেটে গিয়ে কর্মীদের সাথে কথা বলে ভোট সম্পর্কে খোঁজ নেন রাজ্য সভার সংসদ শুভাশিস চক্রবর্তী ,বিধায়ক অশোক দেব । এদিন সকাল ৯ টার পরেই নিজের বাড়ি ১৬ নাম্বার ওয়ার্ডের মোল্লার গেটের নেতাজি সুভাষ হাই স্কুলে ভোটা ধিকার প্রয়োগ করেন তৃনমূল কংগ্রেস প্রার্থী দুলাল দাস , ভোট দিয়ে হাসিমুখে তিনি জানান , শান্তিতে ভোট হচ্ছে ,কোন গণ্ডগোল নেই ।
মানুষ সকাল সকাল ভোট দিতে এসেছে , বুথ গুলিতে মানুষের লম্বা লাইন , সিপিএম আর বিজেপি এজেন্ট দিতে পারেনি লোকের অভাবে তা কি আমরা দিয়ে দেবো ? বিরোধীদের দেখাই পাওয়া যাচ্ছে না ,কংগ্রেস তো নেই । বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেছিল তা সফল হয়নি ,আমরা কমিশনে অভিযোগ জানিয়েছিলাম । ভোটে ফলাফলে আমি বিপুল ভোটে জিতবো । এদিন নেতাজি সুভাষ স্কুলে ভোট দিয়ে ফেরার পথে বিজেপি পার্থী সুজিত ঘোষের মুখোমুখি হতে হয় তৃনমূল কংগ্রেস পার্থী দুলাল দাস কে ,দুলাল বাবু হাসি মুখে সুজিত বাবুকে জিজ্ঞাসা করেন কোন গণ্ডগোল হচ্ছে কি , কোথাও কিছু হলে আমায় জানাবেন । সুজিত বাবু জানান ,ভোট শান্তিতে হচ্ছে । ভোট বুথে এই শান্তি পূর্ণ সৌজন্য চিত্র নজর কাড়ে ভোট দিতে আসা মানুষ জনের । এর পর দুলাল বাবু বেশ কয়েকটি বুথে যান কর্মীদের সাথে দেখা করেন ,খোঁজ নেন , প্রায় ৩০ টি বুথ দুলাল বাবু ঘুরে কর্মীদের কাছে খোঁজ নেন ,কর্মীরা দাদা কে পেয়ে জানায় সব ঠিক আছে দাদা ,আপনি নিশ্চিন্তে থাকুন ।
সকাল থেকে বেশ কয়েকটি বুথে ভিভি প্যাড ও ইভি এম মেশিনের যান্ত্রিক ত্রুটির জন্য ভোট গ্রহন বেশ কিছুক্ষন বন্ধ থাকে , সকাল থেকে ২৪৯ ,২৪০ ,২০২ ,১৩৫ ,২৮১ ,১৬০ বুথের ইভিএম খারাপ ছিল ,২৮১ বুথে তিন বার ইভিএম মেশিন পাল্টাতে হয় । এই সব বুথে বেশ কিছু ক্ষন ভোট বন্ধ থাকে , এছাড়া মহেশতলার সারেংগাবাদ স্কুলে ও ৩২ নাম্বার বুথ নুংগি মল্লিক প্রাইমারি স্কুলে সকাল থেকেই দুইবার ইভিএম মেশিন পাল্টানোর জেরে ভোট বন্ধ থাকে কয়েক ঘণ্টা , ডায়মন্ড হারবার থেকে ইভিএম আনতে হয় । মোট ৬২ টি ইভিএম মেশিন খারাপ হয়েছিল , এই বার মহেশতলা উপ নির্বাচনে বুথ গুলির পাশে রাস্তায় তৃনমূলের বুথ দেখা গেলেও কোন সিপিএম , বিজেপি কর্মীকে বুথে দেখা যায়নি ,এমনকি অধিকাংশ বুথে সিপিএম ,বিজেপির কোন এজেন্ট ছিল না । এর মধ্যে বাটানগর হাই স্কুলে বুথে পুলিশ পর্যবেক্ষক মহারাষ্ট্রর নিলেস ভারনে কে দেখা যায় হাসি মুখে বুথে ঘুরতে , তিনি পরে জানান , ভোট শান্তিতে হয়েছে ,নুগ্নি আক্রা এর মত স্পর্শ কাতর বুথে অনেক পুলিশ ফোর্স দেওয়া হয়েছে । দুপুর পর্যন্ত ৬০ টি এস এম এস এসেছে সব বুথের বাইরে জমায়েত , আর কোন অভিযোগ নেই । মহেশতলার সিপিএম প্রার্থী প্রভাত চৌধুরী যেন ভোটের ফলাফলের আগেই হেরে গিয়েছেন,তার পাশে কর্মীদের দেখা যায়নি ,এক জন –দুই জন নিয়ে তিনি ঘুরে বেড়ান ।
তিনি জানান , বিক্ষিপ্ত কয়েকটি বুথে ইভিএম মেশিন খারাপ থাকায় ভোট বন্ধ ছিল ,আর কিছু অশান্তি হয়নি ,শান্তিতে ভোট হয়েছে , মানুষ ভোট দিতে পেরেছে , এম এল এ হই না হই মহেশতলার মানুষের জন্য কাজ করে যাবো , মানুষের জন্য রাজনিতিতে এসেছি । সিপিএম পারথি প্রভাত চৌধুরী দাবি করেন , ২৮৩ বুথেই এজেন্ট দিয়েছি । শান্তিতে ভোট এই সহ মত পোষণ করে বিজেপি পারথি সুজিত ঘোষ জানান , শান্তিতে ভোট হয়েছে ,বেশ কিছু ইভিএম মেশিন খারাপ ছিল , তাই ভোট ব্যাহত হয় ।



No comments:
Post a Comment