সোনমের বিয়েতে কেন যায় নি দীপিকা? কোনও পুরোনো ইতিহাস নাকি? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 May 2018

সোনমের বিয়েতে কেন যায় নি দীপিকা? কোনও পুরোনো ইতিহাস নাকি?



বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও  দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজা গত ৮মে বিয়ে করেছেন। অনিল কাপুর মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন সালমান-শাহরুখসহ ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রায় সব তারকাই। কিন্তু সেখানে দেখা মেলেনি দীপিকা পাড়ুকোনের।

কেন সোনমের বিয়েতে যাননি দীপিকা? দুই নায়িকার মধ্যে কি কোনও লড়াই বা দ্বন্দ্ব রয়েছে? আর সে কারণেই কি সোনমের বিয়ে এড়িয়ে গিয়েছেন দীপিকা? এ সব নিয়ে বহু  আলোচনা-সমালোচনা হয়েছে বলি পাড়ায়। এ বার প্রকাশ্যেই সে সবের উত্তর দিয়েছেন দীপিকা।

সম্প্রতি মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড শো-তে গিয়েছিলেন দীপিকা। সেখানে সোনমের বাবা অনিল কাপুরের সঙ্গে তাঁর দেখা হয়। অনিলের সঙ্গে দীপিকার কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে নাকি অনিল কাপুরের কাছে সোনমের বিয়েতে উপস্থিত না থাকার জন্য ক্ষমা চাইতে দেখা গিয়েছে দীপিকাকে।

অনিল বলেন, ‘‘আমি তোমাকে মিস করেছি।’’ এর উত্তরে দীপিকা বলেছেন, ‘‘আমি জানি। দুঃখিত। ওই সময়টা আমি কান ফিল্ম ফেস্টিভ্যালে ছিলাম।’’

অর্থাৎ সোনমের বিয়ের সময় কান চলচ্চিত্র উত্সবে গিয়েছিলেন দীপিকা। সে কারণেই এই হাইপ্রোফাইল বিয়েতে দেখা যায়নি তাঁকে।

No comments:

Post a Comment

Post Top Ad