সমস্যা: অমিতাভ বচ্চনকে কি এমন মন্তব্য করলেন পূজা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 May 2018

সমস্যা: অমিতাভ বচ্চনকে কি এমন মন্তব্য করলেন পূজা?



বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক পূজা ভাট। ৪৩ বছর বয়সী এই অভিনেত্রীর ১৯৮৯ সালে অভিনয়ে অভিষেক হয়েছিল তার বাবা মহেশ ভাটের 'ড্যাডি' ছবির মাধ্যমে।

সম্প্রতি ‘১০২ নট আউট’ ছবির গানের লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চন। সেখানে অমিতাভকে ভারতের সাম্প্রতিক ধর্ষণ কাণ্ড নিয়ে কিছু বলতে বলা হয়। কিন্তু ধর্ষকদের সঠিক বিচার না হওয়ায় অমিতাভ এতটাই বিগড়ে আছেন যে, বিষয়টি নিয়ে তিনি আর কোনো কথাই বলতে চাননি। কিন্তু অমিতাভের নিরব ভূমিকা মেনে নিতে পারেননি অভিনেত্রী ও পরিচালক পূজা ভাট। সঙ্গে সঙ্গে অমিতাভকে নিয়ে টুইট করেন পূজা।

অমিতাভকে উদ্দেশ্য করে টুইট বার্তায় পূজা বলেন, আমি কিছুতেই আপনার ‘পিঙ্ক’ ছবির কথা ভুলতে পারছিনা। পর্দায় আপনি যে চরিত্রে অভিনয় করেছেন সেটা আপনি বাস্তবে দেখাতে পারছেন না!?’

‘পিঙ্ক’ ছবিতে অমিতাভ একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। যেখানে তাকে একজন নারীর মামলা নিয়ে লড়াই করতে দেখা যায়। অমিতাভকে সে কথা মনে করিয়ে দিয়ে বিতর্ক উস্কে দেয় পূজা।

পূজার টুইট বার্তায় চটেছেন অমিতাভের ভক্তরা। অনেকে পূজাকে কথার তীর ছুঁড়েছেন। টুইটারে অমিতাভের এক ভক্ত লেখেন, ‘সবাই জানে পূজা ব্যক্তিগতভাবে মাতাল। সে এভাবে একজন কিংবদন্তি অভিনেতাকে নিয়ে মন্তব্য করে প্রচারে আসতে চাইছে’

অমিতাভ ভক্তের এমন তির্যক মন্তব্যের জবাব দিয়ে পূজা বলেন, আমি ২০১৬ সালে মদ খাওয়া ছেড়েছি। আমি মদ্যপান করেছি বলে আমি গর্বিত। কারণ এই দেশের বেশিরভাগ মানুষ মদ্যপানের কথা স্বীকার করতে চায় না। আমার সাহস আছে বলে আমি স্বীকার করেছি। আর এটাই এ দেশের সমস্যা। কোনো সমস্যা হলে, সেটার সমাধান না করে শুধু আজেবাজে মন্তব্য করে।‘

No comments:

Post a Comment

Post Top Ad