পরিত্যক্ত কারখানার সরঞ্জাম সহ রাস্তা নির্মাণের কাজে পড়ে থাকা নির্মাণ সামগ্রী কিংবা বাড়ির জলের পাম্প থেকে শুরু করে অন্যান্য সামগ্রী চোরেদের দৌরাত্ম্যে সব কিছুই খোয়া যাচ্ছে। আর যিনি রীতিমতো বেতন দিয়ে চোর পুষে এই সমস্ত কুকর্ম করাতেন সেই ব্যক্তির নাগাল পেলেও সঠিক প্রমাণের অভাবে তাকে ধরা যাচ্ছিল না। শনিবার সকালে সেই চোর সম্রাটের কপালেই ঘনিয়ে এলো শনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে হাতেনাতে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দিলো। ঘটনাটি মগড়া থানার অন্তর্গত তেঘড়িয়ার। চুরিচক্রে ধৃত ওই মূলপান্ডার নাম ভনা ঘোষ। সে তেঘড়িয়ার বাসিন্দা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকার বন্ধ ডানলপ কারখানার মালপত্র থেকে শুরু করে রাস্তায় পড়ে থাকা নির্মান সামগ্রী চুরির অভিযোগ ছিলো। সম্প্রতি এলাকার বিভিন্ন বাড়ির জলের পাম্প সহ দামীদামী জিনিসপত্র খোয়া যাচ্ছিলো। অভিযোগ রিতিমত বেতন দিয়ে চোরেদের পুষে এই কাজ করাতো ভনা। আজ ভোরে চোরেদের ভ্যানে করে চুরির সামগ্রি ভনার বাড়িতে ঢুকাতে দেখে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারাও তখন একজোট হয়ে সেই বাড়িতে চড়াও হয়। যদিও সেই সময় বেতন ভোগী চোরেরা চম্পট দেয়। অভিযোগ ভনা সেসময় এলাকাবাসীদের আগ্নেয়াস্ত্রে দেখিয়ে ভয় দেখায়। কিন্তু আজ শনিবার আর শনিদেবের প্রকোপ পড়েছে ভনার কপালে তাই তার ভয় দেখানোতে কোনও কাজ হয় না। স্থানীয় বাসিন্দারা ভনাকে ধরে ফেলে। পরে মগরা থানার পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। ঘটনায় রাস্তা তৈরির বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে।

No comments:
Post a Comment