হাসনাবাদে তৃণমলের মিছিলের শেষে কী হয়েছে? দেখুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 May 2018

হাসনাবাদে তৃণমলের মিছিলের শেষে কী হয়েছে? দেখুন



নিজস্ব সংবাদদাতা : বিজেপি তৃণমূল বচসা থেকে বোমা ও গুলি। বচসার পর গুরুতর জখম এক তৃণমূল কর্মি।  ঘটনাটি ঘটে হাসনাবাদ ব্লকের হাসনাবাদ পঞ্চায়েতে।

    যানা যায় গতকাল বিকাল চারটে থেকে পথসভার আয়োজন করে  তৃনমূল, তারপর আবহাওয়া খারাপের জন্যে দ্রুত শেষ হয় সভা। সভা শেষের সাথে সাথে ছত্রভঙ্গ জনতা বাড়ি ফিরতে থাকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় ছত্রভঙ্গ জনতার মধ্যে বোমা মারে বিরোধী দল বিজেপির কর্মিরা, তার থেকেই বচসা বাধে দুই দলের মধ্যে। এর পর   কালিবাড়ি বাজার সংলগ্ন একজন তৃনমূল কর্মি সইফুল সর্দার গুলিবিদ্ধ হয়। বুকে গুলিবিদ্ধ হয় সইফুল, সাথেসাথে বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় কোলকাতায় পাঠানো হয়। গোটা ঘটনায় পাচ জন কে আটক করেছে হাসনাবাদ থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad