নারকেলডাঙায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। বুধবার বিকেলে নারকেলডাঙার ক্যানাল ইস্ট রোডে নেতাজির মূর্তিতে ভাঙচুর হয়। সন্ধেয় ঘটনা নজরে আসতেই নারকেলডাঙা থানায় খবর দেয় স্থানীয় মানুষজন। কে বা কারা ভাঙচুর চালিয়েছে তা জানা যায়নি। দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকার লোকজন।
ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর সেরাজ্যে লেনিনের মূর্তি ভাঙা হয়। তারপর থেকে এরাজ্যে এবং দেশের বিভিন্ন জায়গায় একাধিক মূর্তি ভেঙে দেওয়া, মূর্তিতে কালি লাগিয়ে দেওয়ার মত ঘটনা ঘটে। কলকাতায় বিভিন্ন মূর্তিগুলির সামনে পুলিশি প্রহরাও শুরু হয়। এরপর গতকাল ফের মূর্তি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আজ সকালে পুলিশ গিয়ে ঢেকে দেয় মূর্তিটি।
নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।
সূত্র: ইনাডু

No comments:
Post a Comment