গোসাবায় তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল নির্দল প্রার্থীর বিরুদ্ধে। বুধবার নির্বাচন কমিশনে অভিযোগে জানান গোসাবা শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মানিক দাস এবং বিশ্বজিৎ দাস।
গোটা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি গড়িয়েছে আদালতেও। একাধিক জায়গায় অস্ত্রহাতে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। এবার উলটো ঘটনা শোনা গেল দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। অভিযোগ, গোসাবা শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মানিক দাস এবং বিশ্বজিৎ দাসকে RSP সমর্থিত নির্দল প্রার্থীরা তুলে নিয়ে গিয়ে মারধর করে। আটকে রেখে তাঁদের উপর অত্যাচার করে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। রাজ্য নির্বাচন কমিশনের কাছে এই মর্মে অভিযোগ জানালেন তাঁরা। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছেন।

অভিযোগ, গত ২৮ এপ্রিল গোসাবার বেলতলা বাজার এলাকা থেকে মানিক এবং বিশ্বজিৎকে তুলে নিয়ে যায় নির্দল প্রার্থী বরুণ প্রামাণিকের দলবল। তাঁদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে আটকে রাখা হয় বরুণের বাড়িতে। সেখানে তাঁদের উপর যথেষ্ট অত্যাচার চালানো হয়। অভিযুক্তদের দাবি ওই বাড়িতে যথেষ্ট পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুত আছে। প্রসঙ্গত একটা সময় এই গোসাবা ছিল RSP-র শক্ত ঘাঁটি।
সূত্র: ইনাডু

No comments:
Post a Comment