ব্রেকিং: বজবজ ভাগাড় মাংসকান্ডে মূল অভিযুক্ত গ্রেফতার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 May 2018

ব্রেকিং: বজবজ ভাগাড় মাংসকান্ডে মূল অভিযুক্ত গ্রেফতার


মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বজবজ ভাগাড় মাংসকান্ডের জেরে অভিযুক্ত অন্যতম এক আসামীকে বুধবার রাতে বজবজ থানার পুলিশ ও ভাগাড় মাংসকান্ডে তদন্তকারী দল যৌথভাবে সোনারপুর থানা এলাকা থেকে বিশ্বনাথ ঘোরুই ওরফে বিশুকে গ্রেফতার করে।বৃহস্পতিবার তাকে আলিপুর আদালতে তোলা হবে।



কয়েকদিন আগে রাজাবাজারের একটি বরফ কল থেকে ২০ টন ভাগাড়ের মাংস উদ্ধার হয়। সানিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বিশুরও এরকম একাধিক বরফ কল রয়েছে। তারই আড়ালে পচা মাংসের কারবার চালাত সে। রাসায়নিক মিশিয়ে পচা মাংস সংরক্ষণের পর তা বাজারে ছড়িয়ে দেওয়া হত।
জানা গেছে, বজবজের ঘটনা প্রকাশ্যে আসার পরই গা ঢাকা দেয় বিশু। তার বাড়ি সোনারপুর এলাকাতে। গতরাতে গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশকে নিয়ে সোনারপুরের তেঁতুলতলাতে অভিযান চালায় বজবজ থানার পুলিশ। সেখানে একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিল বিশু। সেই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের বক্তব্য, বিশুকে জেরা করে মরা পশুর মাংস বিক্রি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। 

No comments:

Post a Comment

Post Top Ad