এক অভিনব প্রতিবাদ মিছিল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 26 May 2018

এক অভিনব প্রতিবাদ মিছিল!




নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রের পেট্রোল, ডিজেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদে টাকী তে যুব তৃনমুলের উদ্যোগে এক অভিনব প্রতিবাদ র‍্যালির আয়োজন করা হয় । শনিবার বিকাল চারটে থেকে টাকী থুবার মোড় থেকে এই পদযাত্রার সুচনা হয়, শেষ হয় হাসনাবাদে।

উপস্থিত ছিলেন টাকীর পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়,উপ প্রধান আজিজুল ইসলাম গাজী,টাকী টাউন তৃনমুল যুব কংগ্রেস সভাপতি চিন্ময় মন্ডল সহ তৃনমুল নেতৃত্ব। এছাড়াও অসংখ্য সাধারন মানুষ কে পা মেলাতে দেখা যায় এই মিছিলে। মোটর বাইক কে ভ্যানে বেঁধে, রান্নার গ্যাস ও ওভেনের তলায় কাঠ দিয়ে নানান রান্না র থিম দেখিয়ে সাধারন মানুষের নজর কেড়ে অভিনব প্রতিবাদ করা হয় মিছিল থেকে। শহরের রাস্তায় দলের উচ্চস্তরের নেতারা এর আগেই প্রতিবাদ মিছিল করেছে আর এখন নিচুস্তরের নেতা কর্মিদের এই মিছিল কতটা ফলপ্রসু হয় সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ।

No comments:

Post a Comment

Post Top Ad