মহেশতলায় প্রচার ঝড় সবুজের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 26 May 2018

মহেশতলায় প্রচার ঝড় সবুজের





মহেশতলা বিধানসভা উপনির্বাচনে শেষ বেলায় প্রচারে ঝড় তুললেন অরুপ বিশ্বাস ,দেব ,সোহম , নুসরত। উন্নয়নের নিরিখে ভেসে যাবে বিজেপি, জানালেন অরুপ বিশ্বাস।

মহেশতলায় তৃনমূল কংগ্রেস প্রার্থী দুলাল দাসের হয়ে শনিবার শেষ বেলায় বিকালে প্রচারে ঝড় তুললেন মন্ত্রী অরুপ বিশ্বাস , সাথে সাংসদ অভিনেতা দেব , সোহম , নুসরত ,তনুশ্রী সহ এক ঝাঁক তারকা । এদিন বিকালে মহেশতলার নুংগি বাজার থেকে গাড়ীতে র‍্যালিতে শুরু হয়ে আনন্দ নগর ,বাটা নগর ঘুরে শ্যাম পুরে র‍্যালি শেষ হয় । গাড়ি থেকে মন্ত্রী অরুপ বিশ্বাস পাশে প্রার্থী দুলাল দাসকে নিয়ে অভিনেতা দেব ,সোহম কে নিয়ে নমস্কার জানালেন। ভিক্ট্রি দেখালেন রাস্তার দুই ধারে অপেক্ষারত মানুষ জনকে । এক ঝাঁক অভিনেতা –অভিনেত্রীকে দেখতে রাস্তার দুই ধারে , বাড়ির ছাদ গুলোতে ভিড় জমিয়েছিল যুবক যুবতীর দল । প্রচুর মানুষের সমাগম হয় মিছিলে । মন্ত্রী অরুপ বিশ্বাস জানিয়ে দেন ,উন্নয়নের নিরিখে  বিজেপি এবার ভেসে যাবে , উন্নয়নের স্বার্থে আবার তৃনমূল কংগ্রেস কে ভোট দিন , দুলাল দাস কে বিপুল ভোটে জেতান , উন্নয়ন আরও এগিয়ে যাবে মহেশতলায় ,মুখ্যমন্ত্রীর হাত শক্তিশালী করুন  ।  শেষ লগ্নে প্রচারে ঝড় তুলে কার্যত এক ধাপ এগিয়ে রইলেন তৃনমূল কংগ্রেস প্রার্থী  দুলাল দাস । মহেশতলায় তার হয়ে কয়েকদিন প্রচারে ঝড়  তুলেছিলেন সংসদ অভিষেক  ব্যানার্জি থেকে শুরু করে সংসদ শুভাশিস চক্রবর্তী ,মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম , পার্থ চ্যাটার্জি সহ একাধিক তৃনমূল কংগ্রেস নেতৃত্ব । প্রচারের শেষ করে প্রার্থী দুলাল দাস জানান , মানুষের ব্যাপক সাড়া পেয়েছি , আশীর্বাদ পেয়েছি ,স্ত্রীর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবো মানুষকে পাশে নিয়ে ।

No comments:

Post a Comment

Post Top Ad