রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন পুতিন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 7 May 2018

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন পুতিন



মস্কো, ০৭ মে- চতুর্থ মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ নেবেন ভ্লাদিমির পুতিন। গেলো মার্চে নির্বাচনে জয়ী হওয়ার তিন সপ্তাহের বেশি সময় পর পুতিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। খবর বিবিসির।

গেলো ১৮ বছর ধরে তিনি রাশিয়ায় হয় প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন।

এদিকে শনিবার রাজধানী মস্কোসহ রাশিয়ায় অন্যান্য শহরে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। তাই আজ সোমবার পুতিন যখন শপথ নেবেন তখন নতুন করে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।



বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ২০১২ সালের মতো হাইপ্রোফাইল ব্যক্তিদের উপস্থিতি দেখা যাবে না। বরং মার্চে যারা পুতিনের হয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন সেই সব স্বেচ্ছাসেবীদের সঙ্গে তিনি দেখা করবেন বলে কথা রয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে দেশটির ১৯টি শহর থেকে এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। যাদের প্রায় অর্ধেকই মস্কো থেকে গ্রেপ্তার করা হয়েছে।

চলতি বছরের ১৮ মার্চ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে পুতিন ৭৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন। যা তার সর্বোচ্চ নির্বাচনী সাফল্য। যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলেছে।

এমনকি পুতিনের বিরোধী হিসেবে পরিচিত শক্ত প্রতিপক্ষ অ্যালেক্সেই নাভালনিকে নির্বাচনে দাঁড়াতে দেয়া হয়নি। এদিকে শনিবার অননুমোদিত বিক্ষোভে অংশ নেয়ার জন্য নাভালনিকে অল্প সময়ের জন্য গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।

সূত্র: আরটিভি অনলাইন

No comments:

Post a Comment

Post Top Ad