স্বামীর পরকীয়া! খুন স্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 May 2018

স্বামীর পরকীয়া! খুন স্ত্রী




মৃন্ময় নস্কর,দক্ষিণ ২৪ পরগণাঃ স্বামীর অন্য মেয়ের সঙ্গে সম্পর্কের কথা জানতে পারে স্ত্রী । তার প্রতিবাদ করায় স্ত্রীকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় স্বামী। ঘটনাটি ঘটেছে বারুইপুর ছোয়ানীর মাজেরহাট গ্রামে।মধুমিতা ঢালী(২৫) সঙ্গে সুশান্ত ঢালীর (পেশায় রাজমিস্ত্রী) প্রায় দশ বছর আগে বিবাহ হয়। দুটি সন্তান আছে। একটি ছেলে ও একটি মেয়ে। ছেলেটি(৭) দ্বিতীয় শ্রেণিতে পড়ে। আর মেয়েটির বয়স তিন বৎসর।
জানা যায়, মধুমিতার বাবা দেব কুমার  নস্করের কথা অনুযায়ি মেয়ে স্বামী সুশান্ত ঢালী বেশ কিছু দিন ধরে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার খবর মধুমিতা জানতে পারে। তার প্রতিবাদ করত বলে দিনের পর দিন স্বামী সুসান্ত শ্রীর উপর খুব অত্যাচার করত । মাঝে কয়েকবার সালিশী ও করেছেন দেব কুমার  বাবু।
   বুধবার ভোর চারটের সময় সুশান্ত দেব কুমার বাবুকে ফোন করে খবর দেয় যে আপনার মেয়ের ডাইরিয়া হয়েছে আপনারা এখনই আসুন। তার ঠিক দশ মিনিট পর দেব কুমার বাবুর ছেলেকে সুসান্ত ফোন বলে যে তোমার বোন গলায় দড়ি দিয়ে মারা গেছে। তোমরা তারা তারি এসো।
    দেব কুমার বাবু বাড়ি মগরাহাটে সেখান থেকে সুসান্ত ঢালীর বাড়ীতে পৌঁছে দেখে ছোট হাতি গাড়ীতে মধুমিতার পড়ে রয়েছে।স্থানীয়রা ও মেয়ের বাড়ির লোকেরা মধুমিতাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে।  বারুইপুর মহকুমা হাসপাতালের ডাক্তার মধুমিতাকে দেখে মৃত বলে ঘোষনা করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বারুইপুর থানায় খবর দেয়।বারুইপুর থানার পুলিশ হাসপাতালে এসে মধুমিতার দেহটি ময়না তদন্তের জন্যে নিয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad