চাঁদনী,দিঘা: মেঘলা আবহাওয়া আর পূর্ণিমার কোটালের জোড়া ফলায় বুধবার সকাল থেকে ভয়াবহ আকার ধারণ করেছে দিঘার সমুদ্র৷ জোয়ারের জল গার্ডওয়াল টপকে ঢুকে পড়ে লোকালয়ে৷ পুরোনো দিঘার সৈকতাবাসের সামনের চিলড্রেন্স পার্ক ডুবে গিয়েছে সমুদ্রের জলে৷ একটু বেলার দিকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে জলোচ্ছ্বাস৷ ঢেউয়ের উচ্চতা ছিল স্বাভাবিকের তুলনায় ১০-20 ফুট বেশি৷ জলোচ্ছ্বাস দেখতে প্রাচীরের ধারে ভিড় করেন অত্যুত্সাহী পর্যটকেরা৷ তবে প্রশাসনিক তত্পরতা ও নজরদারি ছিল দেখার মতো৷

No comments:
Post a Comment