নিজস্ব সংবাদদাতা : একসময় তিনি ছিলেন শাসনের ত্রাস। তার নামে 'বাঘে-গরুতে' জল খেত ঐ এলাকায়। তিনি শাসনের অবিসংবাদিত নেতা মজিদ মাস্টার। কিন্তু তার এখন দিন কাটে একতলার ছোট্ট ঘরে।
গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। রাজনীতি থেকে অনেক দূরে তিনি। রাজ্যের পালাবদলের পরে রাজনীতি আর সেভাবে টানে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, পুনর্নবীকরণ করেন নি দলের সদস্যপদ। তবে তার বর্তমান রাজনৈতিক কর্মসূচি কি? প্রশ্নের উত্তরে তিনি জানান, সিপিএমের কর্মসূচিতে বীতশ্রদ্ধ তিনি। বলে, "রাজনীতিতে থাকার ইচ্ছে নেই। দল আদর্শচ্যুত হচ্ছে। তাই দলে ফেরা আর সম্ভব নয়। "
আর এখানেই তৈরী হয়েছে নতুন সম্ভাবনা। বামেদের সমালোচনা করলেও তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের প্রশংসা করেছেন তিনি। কন্যাশ্রী, সবুজ সাথীর মত প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন,"ভাল লাগে যখন দেখি ছোট ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। এসব প্রকল্পে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। "
একদিকে সিপিএমের সমালোচনা অন্যদিকে তৃণমূলের প্রশংসা, বিরলতম এই ঘটনা দেখে রাজনৈতিক মহলের ধারনা, তবে কি রেজ্জাক মোল্লার পথ অনুসরণ করবেন মজিদ মাস্টার? উত্তরের জন্য অপেক্ষা কিছুদিনের।

No comments:
Post a Comment