হিসেব করে দেখলে, প্রতি ১ ঘণ্টায় গড়ে ১ ইউনিট অ্যালকোহল ভাঙতে পারে আমাদের শরীর। অর্থাৎ ১ ইউনিট অ্যালকোহলকে অ্যাসেটালডিহাইডে পরিণত করে লিভার। আরও সহজ করে বলতে গেলে, হজম করতে পারে। যদিও এটি নির্ভর করে আমাদের শরীরের ওজন, লিঙ্গ, বয়স, হজমশক্তি, খাদ্যাভাস, কী ওষুধ খাচ্ছি ও কী ধরনের মদ খাচ্ছি তার উপর।
২৫০ মিলি লিটার ওয়াইনের গ্লাসে যে পরিমাণ অ্যালকোহল থাকলে, সেটি শরীরে প্রবেশ করার পর অ্যাসেটালডিহাইডে পরিণত হতে সময় নেয় ৩-৪ ঘণ্টা। ১ পাঁইট বিয়ারের ক্ষেত্রে সময় লাগে ২ ঘণ্টা। কড়া বা স্ট্রং বিয়ারের বেলায় সময়টা আরও বেশি। রাতের বেলায় মদ্যপান করলে হজম হতে অনেক বেশি সময় লেগে যেতে পারে। পরের দিনও ঝিমঝিম ভাব থেকে যায়। যাকে আমরা বলি হ্যাঙ্গওভার।
দেশ-বিদেশের সমীক্ষা ও বিভিন্ন পরীক্ষায় বেরিয়েছে, নারীপুরুষ উভয়েরই সপ্তাহে ১৪ ইউনিটের বেশি মদ খাওয়া উচিত নয়। স্বাস্থ্যের গুরুতর ক্ষতি হতে পারে।
সবচেয়ে ভালো হয় যদি একদিনেই ১৪ ইউনিট মদ্যপান না করে ৩ দিনে সেটি ভাগ করে নেওয়া যায়।

No comments:
Post a Comment