বিহারের মানপুর জংশনে শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে ছোড়া হল পাথর। মঙ্গলবার রাতে কয়েকজন দুষ্কৃতী ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। ভেঙে যায় জানালার কাচ। জখম হন কমপক্ষে ছয় যাত্রী। কে বা কারা, কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।
মঙ্গলবার মাঝরাতে এই হামলা চালানো হয়। ১২১৩ শিয়ালদা-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস তখন বিহারের মানপুর জংশন স্টেশনের উপর দিয়ে যাচ্ছিল। এরপর ট্রেন গয়া জংশন স্টেশনে পৌঁছয়। সেখানে সারানো হয় ক্ষতিগ্রস্থ কাচ। আহত ৬ যাত্রীরও প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর ট্রেনটি প্রায় ১ ঘণ্টা দেরি চলতে শুরু করে। RPF ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, পাথর ছোড়ার পরই স্থানীয়রা দুষ্কৃতীদের ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু, চারপাশ অন্ধকার থাকায় সহজেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।


No comments:
Post a Comment