চাঁদনী, ময়না: গহনা তৈরির কারখানায় শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার পয়রাচক এলাকায়। মৃত শ্রমিকের নাম সমরেশ খাসকিল( ২২)। বাড়ি ময়না থানার বলভদ্রচক গ্রামে। শুক্রবার সকালে ময়না থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, ময়না থানার পায়রাচকে একটি তামার গহনা তৈরির কারখানা রয়েছে। সেই কারখানায় ৮/১০ জন শ্রমিক কাজ করত। বৃহস্পতিবার রাতে সমরেশ দোকানে কাজের জন্য রাতে ছিল। শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পায় কারখানার ভেতরে গামছা গলায় দিয়ে পাখায় ঝুলছে সে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে। ময়না থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সমরেশ আগে বাইরে কাজ করত। গত এক বছর ধরে সে এখানে কাজ করছিল। খুন নাকি আত্মহত্যা পুলিশ তা জানার চেষ্টা করছে। ময়না তদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার বিষয়টি পরিষ্কার হবে।কারখানার অন্যান্য শ্রমিক ও মালিকের সাথে জিজ্ঞাসাবাদ করলেও কেউ গ্রেপ্তার হয়নি।

No comments:
Post a Comment