স্বামী,ছেলে পুকুরে মৃত্যু! স্ত্রীর আত্মহত্যার চেষ্টা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 4 May 2018

স্বামী,ছেলে পুকুরে মৃত্যু! স্ত্রীর আত্মহত্যার চেষ্টা



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার দোকাণডা গ্রামে বৃহস্পতিবার বাড়ির পিছনে পুকুরে বাবা তপন জানা বয়স ৩০ ছেলে সৌম্য জানা ৫ বৎসরের ছেলেকে নিয়ে স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ জল থেকে উঠছে না দেখে পুকুর পারে দাঁড়িয়ে থাকা স্ত্রী গ্রামের লোকেদের জানায়। গ্রামের লোকজন পুকুরে নেবে বাবা ও ছেলেকে পুকুর থেকে উদ্ধার করে পাশকুড়া পীতপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষনা করে। আর এই খবর জানা গ্রামে পৌঁছানো মাত্র স্ত্রী বাড়ির মধ্যে  দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। প্রতিবেশিরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। পাশকুড়া থানার পুলিস শুক্রবার মৃতদেহ দুটিকে তমলুক জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠাবে। তবে প্রাথমিক ভাবে যেটা জানা গেছে বাবা মদ্যপ অবস্থায় ছেলেকে সাঁতার সেখাতে গিয়ে এই দুর্ঘটনা।

No comments:

Post a Comment

Post Top Ad