পদত্যাগ ইয়েদুরাপ্পার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 May 2018

পদত্যাগ ইয়েদুরাপ্পার




আস্থা ভোটের আগে পদত্যাগ করলেন বিএস ইয়েদুরাপ্পা। জানালেন প্রয়োজনীয় সংখ্যা তাঁর নেই।


o    আমরা রাজ্যভবন থেকে আমন্ত্রণের অপেক্ষায় রয়েছি : কুমারস্বামী
o    বিকেল ৪টে ০৫ : আস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন ইয়েদুরাপ্পা
  • বিকেল ৪টে ০৪ : আগামী লোকসভা নির্বাচনে আমরা ২৮টির মধ্যে ২৮টি আসনই পাব, বিধানসভায় বললেন ইয়েদুরাপ্পা
    • বিকেল ৩টে ৪৯ : জনগণ আমাদের আশীর্বাদ করেছেন। জনতার রায় কখনই কংগ্রেস, JD(S)-র সঙ্গে ছিল না। বিধানসভায় বললেন ইয়েদুরাপ্পা

    • দুপুর ৩টে ৩৫ : বিধানসভায় পৌঁছালেন কংগ্রেস বিধায়ক আনন্দ সিং
  • দুপুর ২টো ০৮ : অনুপস্থিত দুই বিধায়কের মধ্যে কংগ্রেস বিধায়ক প্রতাপ গৌড়া প্যাটেল বিধানসভায় পৌঁছলেন
  • দুপুর ১টা ৫৬ : বিধানসভায় অনুপস্থিত দুই বিধায়কের মধ্যে কংগ্রেস বিধায়ক আনন্দ সিং বেঙ্গালুরুর ওই হোটেল থেকে বেরোলেন
  • দুপুর ১টা ২৬ : বেঙ্গালুরুর একটি হোটেলের বাইরে পুলিশি প্রহরা বাড়ানো হয়েছে। মনে করা হচ্ছে বিধানসভায় কংগ্রেসের দুই অনুপস্থিত বিধায়ক ওই হোটেলেই রয়েছেন
    • দুপুর ১২টা ৫৭ : সূত্রের খবর, শপথগ্রহণে অনুপস্থিত দুই কংগ্রেস বিধায়ক BJP বিধায়ক জি সোমশেখর রেড্ডির সঙ্গে রয়েছেন
    • দুপুর ১২টা ০৯ : কপিল সিবাল বলেন, সাধারণত একজন বর্ষীয়ান বিধায়ককেই প্রো টেম স্পিকার হিসাবে নিয়োগ করা হয়... জো জিতা ওহি সিকান্দার
    • দুপুর ১২টা ০৮ : অভিষেক মনু সিংভি বলেন, আমরা স্বচ্ছতার সঙ্গে আস্থা ভোট চাই
    • দুপুর ১২টা ০৫ : প্রো টেম স্পিকার নিয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার প্রতি ধন্যবাদজ্ঞাপন কংগ্রেসের
    • দুপুর ১২টা : কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করলেন কপিল সিবাল ও অভিষেক মনু সিংভি
    • সকাল ১১টা ৩৮ : শপথগ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত কংগ্রেসের দুই বিধায়ক
    • সকাল ১১টা ১৩ : বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নিলেন বিএস ইয়েদুরাপ্পা ও সিদ্দারামাইয়া
  • সকাল ১১টা ১২ : কংগ্রেস ও JD(S)-র আবেদন খারিজ করল শীর্ষ আদালত। কেজি বোপাইয়াই প্রো টেম স্পিকার থাকছেন জানাল সুপ্রিম কোর্ট
  • সকাল ১১টা ১০ : সুপ্রিম কোর্ট জানায়, আস্থা ভোট যেন সঠিক ও স্বচ্ছভাবে করা হয়, তা সুনিশ্চিত করতে বৈদ্যুতিন মাধ্যমে সরাসরি সম্প্রচারই সঠিক পথ
    • সকাল ১১টা ০৮ : সুপ্রিম কোর্ট জানায়, নির্দিষ্ট কোনও ব্যক্তিকে প্রো টেম স্পিকার হিসাবে নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালকে নির্দেশ দেওয়ার বিধান আইনে নেই
    • সকাল ১১টা ০৫ : কপিল সিবাল আবেদন করেন, আমি অনুরোধ করছি যাতে কেজি বোপাইয়াকে প্রো টেম স্পিকার হিসাবে কাজ চালানোর অনুমতি না দেওয়া হয়
    • সকাল ১০টা ৫৮ : বিচারপতি এসএ বোবদে বলেন, এমনও দৃষ্টান্ত রয়েছে যেখানে প্রো টেম স্পিকার হিসাবে সবচেয়ে বর্ষীয়ান বিধায়ককে নিয়োগ করা হয়নি। এর উত্তরে কপিল সিবাল বলেন, কেজি বোপাইয়ার ঘটনাটি অন্যরকম


No comments:

Post a Comment

Post Top Ad