ঈদের দিনে বেদনার হাওয়া! বলি ২ কিশোর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 June 2018

ঈদের দিনে বেদনার হাওয়া! বলি ২ কিশোর



আসানসোলের নিয়ামাতপুর কুলতোড়া মুসলিম পাড়া অঞ্চলের বাসিন্দা মহঃ হালিমের ছেলে মহঃ ওয়াসিম (১৭) ও মহঃ রুস্তমের ছেলে মহঃ আলতাফ (১৪) ঈদের রাতে মোটর বাইকে চা খেতে বেরিয়ে পথ দুর্ঘটনার শিকার হয় ৷স্থানীয়দের বক্তব্য অনুসারে এলাকায় মসজিদ সাজানোর কাজে ব্যস্ত থাকার সময়(রাত্রি১১টা) হঠাৎই মোড়ের মাথায় চা খেতে যাবার ইচ্ছে হওয়ায়,মোটর বাইকে করে চা খেতে গিয়ে কুলতোড়া পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় একটি অটোর সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে ৷ তবে স্থানীয়দের বক্তব্য অটো চালক নিজেও মদ্যপ অবস্থায় ছিল এবং রঙ সাইড ধরে আসছিল ৷তাছাড়া হেলমেট পরে না থাকার কারণে বাইক চালক মহঃ ওয়াসিমের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷পাশাপাশি গুরুতর আহত মহঃ আলতাফকে উদ্ধার করে চিকিৎসার জন্যে আসানসোল জেলা হাসপাতালে আনা হলে,চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করেন ৷তবে স্থানীয়রা ওই অটো চালক চিন্টু কুমার সিংকে আটক করে নিয়ামাতপুর পুলিশের হাতে তুলে দেয় ৷

No comments:

Post a Comment

Post Top Ad