ছেলেদের জন্য নতুন জন্মনিরোধক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 June 2018

ছেলেদের জন্য নতুন জন্মনিরোধক






কনট্রাসেপটিভ বা জন্মনিরোধক নিয়ে কথা উঠলেই ছেলেদের জন্য হাতেগোনা অপশন। হয় আপনাকে কনডমের সাহায্য নিতে হবে অথবা ভ্যাসেকটমি। এর বাইরে আর কোন উপায়ই নেই। এ নিয়ে ছেলেদের মধ্যে এক চাপা ক্ষোভ বিরাজ করে। তবে এবার বোধহয় সেই ক্ষোভ খানিকটা হলেও মিটতে চলেছে। খুব শিগগিরি বাজারে আসতে চলেছে ছেলেদের জন্য কনট্রাসেপটিভ জেল। নাম রাখা হচ্ছে ভাসালজেল। ইনজেকশনের মাধ্যমে এই জেল আপনার শরীরে প্রবেশ করানো হবে। যার ফলে স্পার্ম শরীরের ভিতরই ব্লক হয়ে থাকবে। যা আপনাকে ও আপনার সঙ্গীকে দেবে নিশ্চিন্ত যৌনজীবন।

এক সমীক্ষায় দেখা গেছে, এই কনট্রাসেপটিভ জেলটি কোন পুরুষের শরীরে ইনজেক্ট করা হলে সেমিনাল ফ্লুইড বের হবে। কিন্তু স্পার্ম আটকে থাকবে শরীরের ভিতরই। ইতিমধ্যেই একাধিক পুরুষ হনুমানের উপর ভাসালজেল প্রয়োগ করে দেখেছেন গবেষকরা। সাফল্যও এসেছে। বানরের প্রজননের মৌসুমে এই জেল প্রয়োগ করা হয় একদল বানরেরর উপর। এরপর তাদের বেশ কয়েকটি মেয়ে বানরের সঙ্গে ছেড়ে দেওয়া হয়। সমীক্ষায় দেখা যায়, ওই মৌসুমে একটিও মেয়ে বানর সন্তানসম্ভবা হয়নি। ২০১৬ সালে বেশ কিছু খরগোশের উপরও এই জেল পরীক্ষা করা হয়েছিল। সেখানেও সফলতা আসে।

গবেষকদের বিশ্বাস, কয়েক বছরের মধ্যেই মানুষের উপরও এই কনট্রাসেপটিভ জেলটি প্রয়োগ করা সম্ভব হবে। এবং সেখানেও সাফল্য আসবে। আর সত্যিই যদি এমনটা হয়, এটিকে মেডিক্যাল সায়েন্সের এক অভিনব নজির হিসাবে মনে করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad