চাঁদনী, কাঁথি : দিঘা যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ পর্যটকের, এছাড়া ১ জন আশঙ্কাজনক অবস্থায় কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টা নাগাদ দিঘা গামী একটি প্রাইভেট কারের সঙ্গে উল্টোদিক থেকে আসা দিঘা হাওড়া গামী একটি বেসরকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ট্যুরিস্ট গাড়িতে সওয়ার ৬ জনের।মৃতদের তালিকা ১ হায়দার আলী ভবানীপুর মুরশিদাবাদ কান্দি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাদক্ষ। ২ সমরনাথ ঘোষ ঘনশ্যাম পুর পুরন্দরপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি ।৩ কালাম সেক ভবানীপুর জেলা পরিষদের মেম্বার। ৪ দেব সাগর দে তেলিপাড়া পুরন্দপুর গ্রাম পঞ্চায়েত সদস্য।৫ প্রদীপ কুমার দাস বুলোরো গাড়ির চালক।
দুর্ঘটনাটি ঘটেছে দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিশদা থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মারিশদা ও লোকাল বোর্ডের মাঝামাঝি জায়গায় ফাঁকা রাস্তায় দুরঘটনাটি ঘটেছে।
এই ঘটনায় ট্যুরিস্ট গাড়ির এক যাত্রীকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁকে দ্রুত কাঁথি হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে বাসের আহত যাত্রীদেরও উদ্ধার করা হয়েছে। বাসের আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। তবে বাসের আহতযাত্রীদের অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনার জেরে রাস্তায় ব্যাপক যানজট হয়ে যায়। পরে মারিশদা থানার পুলিশ ক্রেন নিয়ে গিয়ে দুটি গাড়িকেই সরানোর চেষ্টা চালাচ্ছে।

No comments:
Post a Comment