আসানসোল: বেআইনি ভাবে বিদেশী মদ রাখা ও বিক্রি করার প্রতিবাদে অভিযুক্তর বাড়িতে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। রানীগঞ্জ থানার অন্তর্গত মহাবীর গোড়াই পাড়ার ঘটনা। অভিযুক্ত জগদীশ তিওয়ারি কে আটক করেছে পুলিশ ।উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমানের বিদেশী মদ। স্থানীয়দের দাবি অভিযুক্ত তার বাড়ি থেকে মদ বিক্রি করার ফলে পাড়ার কিছু যুবক এবং কিছু পরিবারের সদস্যরা মদ্যপান করে ঘরে অশান্তি সৃষ্টি করছিল। তাছাড়াও বহিরাগতদের আনাগোনা ছিল। অভিযুক্তকে বহুবার বলা সত্ত্বেও কর্ণপাত করে নি তাই আজ স্থানীয় মহিলারা তার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায়। পাড়ার যুবকরা মধ্যে পানে ব্যস্ত হচ্ছে দিনের পর দিন খারাপ হচ্ছে এলাকা! এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় ।পরে রানীগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

No comments:
Post a Comment