পুরুলিয়া কান্ডে বিজেপির উপর খোকাবাবুর গুলি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 June 2018

পুরুলিয়া কান্ডে বিজেপির উপর খোকাবাবুর গুলি!



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: পুরুলিয়া-‌কাণ্ড নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন তৃণমূল যুব সভাপতি তথা সাংসদ অভিষেক ব্যানার্জী। মঙ্গলবার ডায়মন্ড হারবারের সরিষাতে সাংসদ তহবিলের খরচ সংবলিত পুস্তিকা ‘‌ নিঃশব্দ বিপ্লব’‌ প্রকাশ অনুষ্ঠান থেকে অভিষেক বলেন,‘‌ পুরুলিয়ায় মৃত্যুর ঘটনায় ৫ জন ডাক্তারের টিম ময়নাতদন্ত করে আত্মহত্যার রিপোর্ট দিয়েছেন। তারপরও বিজেপি সুপরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দোষ চাপাচ্ছে। আসলে এখন রাজ্যের যেখানে যা হচ্ছে তার সঙ্গে তৃণমূলের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে।’‌ পুরুলিয়া নিয়ে অভিষেকের এদিনের বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, পুরুলিয়াতে বিরোধীশূন্য করার কথা বলেছিলেন অভিষেক। তার পর পর ২ বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় পুরলিয়ার বলরামপুর থেকে। ইতিমধ্যে জোড়া রহস্যমৃত্যু নিয়ে দেশের রাজনীতিতে বিজেপি-‌তৃণমূল দ্বৈরথ নতুন আকার নিয়েছে। জোড়া মৃত্যু নিয়ে সিবিআই তদন্ত চেয়ে আদালতে যাচ্ছে বিজেপি। সেখানে অভিষেকের নামে জড়িয়ে মামলা করা হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা কৈশাল বিজয়বর্গীয়।

এদিনের সভায় অন্যতম চমক ছিলেন প্রাক্তণ মন্ত্রী মদন মিত্রের উপস্থিতি। কয়েক দিন আগে সারদা চিটফাণ্ড প্রসঙ্গে মদন মিত্রকে নিয়ে অভিষেকের বক্তব্য নিয়ে প্রচুর জলঘোলা হয়। এদিন মদনকে পাশে বসিয়ে কার্যত ক্লিনচিট দেন তৃণমূলের সেকেন্ড ইন কমাণ্ড অভিষেক। চিটফান্ড প্রসঙ্গে অভিষেক বলেন,‘‌ সারদা কেলেঙ্কারিতে সিবিআই মদন মিত্রকে অন্যায়ভাবে জেলে ঢুকিয়েছিল। কিন্তু উনি বাঘ হয়ে বেরিয়ে এসেছেন। আগামী দিনেও উনি বাঘের মতোই থাকবেন।


 সারদার সুদীপ্ত সেনের পাশে মদন মিত্রের ছবি থাকায় যদি জেল হয়, তবে নীরব মোদির পাশে ছবি থাকা নরেন্দ্র মোদি বা রোজভ্যালির গৌতম কুণ্ডুর পাশে থাকা বাবুল সুপ্রিয়র কেন জেল হবে না?‌ সিবিআই, ইডির ভয় দেখিয়ে কিছু হবে না। ওরা সব কাঁচকলা করবে। তৃণমূল কংগ্রেস মানুষের কাছে থাকে।’‌ বিজেপির ধর্মের রাজনীতির কড়া সমালোচনা করে অভিষেক বলেন,‘‌ ধর্মের ভিত্তিতে ভোট করতে চাইছে বিজেপি। ধর্মের ভিত্তিতে ১০টি ভোট কাটলে, হাজার ভোট কিভাবে কাটতে হয় সে কৌশল তৃণমূল কংগ্রেস জানে। আগামী ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এ রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৪২টি আসন পাবে। ১৯ সালো মোদি ফিনিশ হয়ে যাবে।’

No comments:

Post a Comment

Post Top Ad