বীজপুরের কংগ্রেস নেতা মৃণালকান্তি সিংহ রায়ের রহস্যমৃত্যুর ঘটনায় গত বছরের ডিসেম্বরে ব্যারাকপুর আদালতে মামলা করেন তাঁর বোন সোনালিদেবী। এবছরের ৯ জানুয়ারি আদালত বীজপুর থানাকে নির্দেশ দেয় অবিলম্বে মুকুল রায়ের বিরুদ্ধে FIR রুজু করে তদন্তের রিপোর্ট জমা দিতে।
আদালতের নির্দেশের পরই ভারতীয় ফৌজদারি কার্যবিধির ৩০২, ৩০৪, ৩২৫ এবং ১২০ বি ধারায় মামলা রুজু করে বীজপুর থানার পুলিশ। এরপরেই হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান মুকুল রায়। আজ সেই মামলার শুনানিতে তাঁর আইনজীবী আশিস সান্যাল বলেন, “এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মামলা। মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেছেন বলেই তাঁকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তাই তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করা হোক।”

No comments:
Post a Comment