ম্যাগাজিন: বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার প্রেমে মগ্ন যারা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 June 2018

ম্যাগাজিন: বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার প্রেমে মগ্ন যারা!






বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় অভিনয় করে সাফল্য ছড়িয়েছেন। পরবর্তীতে বলিউডের সবচেয়ে প্রভাবশালী পরিবারের বধূ হয়েছেন। কিন্তু ঐশ্বরিয়ার শোবিজ অঙ্গনে পা রাখার গল্পটা চমকপ্রদ।

কলেজে পড়াকালীন এক শিক্ষকের উৎসাহে কলেজ ম্যাগাজিনের জন্য ফটোশুট করেন ঐশ্বরিয়া। কলেজের পদার্থ বিজ্ঞানের ওই শিক্ষক কলেজ ম্যাগাজিনের জন্য ঐশ্বরিয়াকে ছবি তুলতে বলেন। সেই ফটোশুটের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

এরপর মডেলিং, ভারত সুন্দরী। পরবর্তীতে বিশ্ব সুন্দরীর খেতাব জয় করেন ঐশ্বরিয়া। কলেজে পড়ার সময় সুন্দরী হবার জন্য ছেলেদের নানারকম উৎপাত সহ্য করতে হয়েছে বলে জানান ঐশ্বরিয়া।

মুম্বাইয়ের কে সি কলেজে পড়ালেখা করেছেন ঐশ্বরিয়া। ক্লাস শুরু হওয়ার একেবারে শেষ মুহূর্তে এসে ঢুকতেন তিনি। আর ক্লাসে ঢুকে বসতেন একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে।

এই বলিউড অভিনেত্রী জানান, শুধু কে সি কলেজের ছেলেরা নয়, ওই এলাকার জয়হিন্দ কলেজের একাধিক ছেলেও ঐশ্বরিয়াকে একনজর দেখার জন্য গেটে দাঁড়িয়ে থাকতো।




মুম্বাইয়ের কে সি কলেজের সেই সুন্দরী মেয়েটি পড়ালেখায়ও ছিলো ভীষণ মেধাবী। শোবিজ অঙ্গনে এসে সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে তারকাখ্যাতি পান। শোবিজ ক্যারিয়ারের শুরুর দিকে সলমন খানের সঙ্গে চুটিয়ে প্রেম করেন।

সেই প্রেম ভেঙে যাবার পর অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। সেই প্রেম ভেঙে পরবর্তীতে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। বর্তমানে অভিষেক ঐশ্বরিয়া দম্পতির ঘরে রয়েছে আরাধ্য নামের এক কন্যা সন্তান।

No comments:

Post a Comment

Post Top Ad