আদালতের নির্দেশ মানা হবে না!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 June 2018

আদালতের নির্দেশ মানা হবে না!!



আসানসোল: মহামান্য আদালতের নির্দেশ না মানার অভিযোগ উঠালেন কেন্দা গ্রামবাসীরা। তারই জন্য প্রশাসনের শীর্ষ কর্তা ও ইসিএলের জিএমসহ একাধিক শীর্ষ কর্তা বিতর্কিত খোলামুখ খনি পরিদর্শন করলেন ।বছর দুয়েক আগে অনল মুখার্জী নামক এক ব্যক্তি উচ্চ আদালতে ১ জনস্বার্থ মামলা দায়ের করেন। তিনি অভিযোগ করেন কেন্দা এলাকায় অবৈধভাবে ওসিপি  খোলার জন্য এলাকার মানুষের জলকষ্ট সহ একাধিক সমস্যা হচ্ছে। বিস্ফোরণের ফলে  ঘরে ফাটল , ডিজিএমএস  এর নিয়ম না মানা , মরদেহ সৎকারের জন্য শ্মশান  নষ্ট করে দেওয়া, জলাশয় ভরাট করে দেওয়া সহ আরও কিছু দাবি নিয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন ।  আজ অবধি এই মামলাটি বিচারাধীন ।

কিন্তু দিন দশেক আগে ইসিএল পুনরায় বিস্ফোরণ সহ কয়লা উত্তোলনের কাজ শুরু করায় আবার মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। মহামান্য আদালতের নির্দেশ মতো বৃহস্পতিবার মহকুমাশাসক প্রলয় রায়চৌধুরী সহ অন্যান্য অধিকারী এবং ইসিএল এর কেন্দা এরিয়া জি এম সঞ্জয়  কুমার সিং ও ডি এম আধিকারিক ও ভি ভি ডি ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন।

No comments:

Post a Comment

Post Top Ad