ঋতুস্রাব কি? তাই জানতেন না অক্ষয় কুমার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 June 2018

ঋতুস্রাব কি? তাই জানতেন না অক্ষয় কুমার!


অক্ষয় কুমার-যিনি বর্তমান বলিউড সিনেমা ইন্ডাস্ট্রি রাজত্ব করছেন। ২০১৬ সালে ‘রুস্তম’ সিনেমার কল্যাণে জয় করেছেন জাতীয় চলচ্চিত্রে সেরা অভিনেতার খেতাব। এরপর ‘এয়ারলিফট’, ‘টয়লেট এক প্রেম কথা’ সিনেমায় বাস্তব সমস্যা দেখিয়ে সামাজিক বার্তা দিয়েছেন তিনি। এবার আসছেন ‘প্যাডম্যান’ নিয়ে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রচারণায় এসে অক্ষয় জানালেন, ২০ বছর বয়সে এসে প্রথম তিনি মেয়েদের ঋতুস্রাব সম্পর্কে জেনেছিলেন!
অক্ষয় কুমার এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে বলেন, ‘ঋতুস্রাব মেয়েদের শরীরের একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এটা নিয়ে আমাদের সমাজে এখনও কুসংস্কার রয়েছে। ব্যাপারটি এমনভাবে লুকিয়ে রাখা হয় এই সমাজে, যে কারণে আমি নিজেও আমার ২০ বছর বয়স পর্যন্ত ঋতুস্রাব সম্পর্কে কিছুই জানতাম না। মেয়েরাও এ বিষয়টি নিয়ে কথা বলতে লজ্জা পান। তাদের অসংখ্য নিয়ম মানতে হয় এখনো। এই জায়গায় দাঁড়িয়ে ‘প্যাডম্যান’ আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সিনেমা হতে চলেছে।’
‘প্যাডম্যান’ আসলে তামিলনাড়ুর সমাজকর্মী অরুণাচলম মুরুগানানথামের জীবনের ঘটনা। তাকে সকলে ভারতের ‘মেনস্ট্রুয়েশন ম্যান’ নামে চেনেন। কারণ প্রত্যন্ত গ্রামের মহিলাদের ঋতুস্রাব চলাকালীন প্যাড ব্যবহার করতে শিখিয়েছেন তিনি। নিজের স্ত্রীকে ওই সময় কাপড় ব্যবহার করতে দেখে প্রথম পদক্ষেপ নেন তিনি। লড়াইটা সহজ ছিল না। অনেক অপমান জুটেছে। মারধরও বাদ যায়নি। তবুও দমে যাননি অরুণাচলম। নিজের কাজ করে গিয়েছেন একাগ্রভাবে। সেই ‘অরুণাচলম’ হিসেবেই এবার পর্দায় আসছেন অক্ষয়।
ভারতজুড়ে অরুণাচল মুরুগানানথানের মতো প্রায় ১৬ জন আবিষ্কারককে খুঁজে বের করেছে টিম ‘প্যাডম্যান’। প্রত্যেকের হাতে ৫ লাখ রুপি তুলে দেবেন অক্ষয় কুমার। এই প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘আমি তো শুধু পর্দার নায়ক। আর এই মানুষগুলোই হলেন আমাদের দেশের আসল নায়ক। প্রত্যেকেই অনেক কষ্ট করেছেন। তাই আমি চাই তারা প্রত্যেকে সবার সামনে আসুন। আমার ছবিটি তাদের গল্পই বলবে। আশা রাখছি এমন চিন্তা-ভাবনা নিয়ে এগিয়ে আসার জন্য দেশের আরও অনেককে অনুপ্রেরণা জোগাবে আমার সিনেমা।’
অক্ষয়-পত্নী টুইঙ্কল খান্নার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন আর বাল্কি। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া ‘প্যাডম্যান’ সিনেমায় আরও অভিনয় করেছেন সোনম কাপুর ও রাধিকা আপ্তে। একই দিনে মুক্তি পাচ্ছে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বিতর্কিত ও বহুল আলোচিত সিনেমা ‘পদ্মাবত’। এতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং এবং শহীদ কাপুর।
সূত্র : হিন্দুস্তান টাইমস

No comments:

Post a Comment

Post Top Ad